আ.লীগের পুনর্বাসনে জামাতের ইন্ধন দেখা যাচ্ছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক:
ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন হলে দেশের ভয়াবহ পরিণতি হবে। ফের স্বৈরাচারের জাঁতাকলে পিষ্ট হবে দেশ। তবে দলটিকে পুনর্বাসনে জামাতের ইন্ধন দেখা যাচ্ছে- এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের আগ্রহ ও ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাওয়া নিয়ে জামায়াতের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। শেখ হাসিনার দেয়া গণহত্যার যে নির্দেশনা সামনে আসছে তাতে ভারতের মদদ ছিল বলেও অভিযোগ করেন তিনি।
সম্প্রতি ভোটের জরিপের প্রতিক্রিয়ায় বিএনপির এই নেতা বলেন, জরিপ নিয়ে আপাতত বিএনপির কোনো ভাবনা নেই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।