আ.লীগের কর্মী-সমর্থকদের ভোট নিয়েও চলছে হিসাব
, ২৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৫ নভেম্বর, ২০২৫ খ্রি:, ৩০ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
বরিশাল সংবাদদাতা:
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ভোট নিয়ে হিসাব-নিকাশ কষছে দেশের বড় দুইটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জামাত। তবে বসে নেই অন্যান্য রাজনৈতিক দলও। কারণ বরিশালসহ দক্ষিণাঞ্চলে শতকরা ২০ থেকে ২৫ ভাগ ভোট রয়েছে আওয়ামী লীগের।
সেই ভোট একটি দলের প্রার্থীকে নির্বাচিত করতে বড় ভূমিকা রাখতে পারে বলে মাঠ পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতা স্বীকার করলেও তাদের নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন।
এদিকে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরাসরি অংশগ্রহণ করতে না পারলেও স্বতন্ত্র প্রার্থীদের ব্যানারে নির্বাচনে অংশ নেওয়ার দাবি করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগের এক নেতা। সে ক্ষেত্রে যার বিরুদ্ধে কোনও মামলা নেই, যিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত সে ধরনের প্রার্থীকে বেছে নিতে পারেন। ওই প্রার্থীকে সমর্থন দেওয়ার বিষয়টি তারা সরাসরি ঘোষণা না দিলেও বিভিন্ন মাধ্যমে গোপনীয়তা রক্ষা করে তাকে সমর্থন দেওয়া হতে পারে। কারণ তাদের সমর্থনের কারণে ওই প্রার্থী যেন কোনোভাবে রোষানলে না পড়েন সে বিষয়টিও তারা নজরে রাখবেন।
বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন ও মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া বলেন, যারা মনোনয়ন চাচ্ছেন তারা এলাকায় দলীয় কর্মসূচি থেকে শুরু করে বিভিন্নভাবে ভোটারদের কাছে যাচ্ছেন। তাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন। সে ক্ষেত্রে ফ্যাসিস্ট সরকারের কর্মী-সমর্থকদের বাড়িতেও যেতে পারেন। তবে তা সাধারণ ভোটার হিসাবে। আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি ফ্যাসিস্ট সরকারের কর্মী-সমর্থকরা তাদের ভুল বুঝতে পারবেন। ভুল শোধরাতে তারা প্রতিটি আসনে ভোট দিয়ে ভালো প্রার্থী বেছে নেবেন।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র ও তিনবারের এমপি বরিশাল সদর আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, আওয়ামী লীগ কর্মী-সমর্থক ভোটার রয়েছেন। ভোটার বাদ দেওয়া যাবে না। তারা হয়তো আওয়ামী লীগকে ভোট দিতে পারবেন না। তবে নিজেদের পছন্দ মতো প্রার্থী অবশ্যই বেছে নেবেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)