মরুর প্রাণী দুম্বার খামার দেশেই
নীলফামারী সংবাদদাতা:
পড়াশোনা শেষে গতানুগতিকভাবে চাকরির পেছনে না ছুটে ভিন্ন কিছু করার কথা ভাবছিলেন নীলফামারীর যুবক রবিউল ইসলাম। কথায় কথায় একদিন সেই ভাবনা জানান সিঙ্গাপুরপ্রবাসী বড় ভাই রেজাউল করিম জুয়েলকে।
রেজাউল তখন ছোট ভাইকে সিঙ্গাপুরে তার দেখা এক সফল দুম্বার খামারের কথা বলেন। এরপর বিষয়টি নিয়ে ভাবতে থাকেন রবিউল।
একসময় রবিউল মনস্থির করলেন, তিনিও দেশে দুম্বার খামার দেবেন। বড় ভাইকে বিষয়টি জানালে ২০২২ সালের শুরুর দিকে তিনি সৌদি আরব থেকে প্রজনন উপযোগী দুটি দুম্বা কিনে রবিউলকে পাঠান।
সেই থেকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের কাটারী পাড়া গ্রামে নিজ বাড়ি সংলগ্ন স্থানে রবিউলের দুম্বার খামারের পথচলার শুরু।
রবিউল বলেন, কোথাও এ ধরনের খামার না থাকায় ও অনভিজ্ঞতার কারণে প্রথম দিকে খুবই দ্বিধাগ্রস্ত ছিলাম। কিন্তু বড় ভাই প্রবাস থেকে দিক-নির্দেশনা ও উৎসাহ দিয়ে গেছেন।
‘মরু দেশের প্রাণীগুলো কয়েক সপ্তাহ খুব বিরক্ত করলেও তারপর সেগুলো ধীরে ধীরে নতুন পরিবেশে মানিয়ে নিয়ে গৃহপালিত হয়ে যায়। সেগুলোর লালন-পালন করাও অত্যন্ত সহজ বলে মাস খানেকের মধ্যেই বুঝে নেই। খাদ্য হিসেবে অত্যন্ত সাধারণ খাবার, যেমন: ঘাস, ছোট করে কাটা খড়, গমের ভুষি, ভুট্টার দানা ইত্যাদি তারা পছন্দ করায় আমার উৎসাহ বেড়ে যায়। ’
রবিউলের আগ্রহে রেজাউল অনলাইনে অর্ডার দিয়ে সৌদি আরব থেকে আরও ছয়টি দুম্বা পাঠায়।
তিন বছর ধরে লালন-পালনের পর সেখানে এখন মোট দুম্বার সংখ্যা দাঁড়িয়েছে ২৭টিতে। বেশিরভাগই সাদা রঙের, কয়েকটি চকলেট রঙের ও দু-একটির রঙ সাদার মধ্যে চকলেট। প্রাপ্ত বয়স্ক প্রতিটি দুম্বার ওজন ৫০ থেকে ১০০ কেজি পর্যন্ত।
রবিউল জানান, গত সপ্তাহে বরিশালের এক ব্যক্তি তার সফল খামারের কথা পত্রিকায় দেখে উৎসাহিত হয়ে নিজের এলাকায় একটি খামার গড়ে তুলতে উৎসাহী হন। তাই তিনি নিজে এসে একটি প্রজননক্ষম পুরুষ ও একটি স্ত্রী জাতের এবং একটি ৬-৭ মাস বয়সী শিশু দুম্বা চার লাখ টাকায় কিনে নিয়ে গেছেন।
খামার মালিক রবিউল বলেন, শিক্ষিত বেকার যুবকেরা আমার মতো চাকরির পেছনে না ঘুরে অতি লাভজনক দুম্বার খামার গড়তে আগ্রহী হলে আমি তাদের প্রজনন উপযোগী পশু নগদে কিংবা কিস্তিতে সরবরাহ করব। একাধিক খামার গড়ে উঠলে এটি দুম্বা বেচাকেনার অঞ্চলে পরিণত হবে। এতে সবারই লাভ।
নীলফামারী জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, আমি জেলার একমাত্র দুম্বা খামারটি পরিদর্শন করেছি। এ ধরনের খামার অত্যন্ত লাভজনক বলে প্রতীয়মান হয়েছে। আমাদের পক্ষ থেকে উদ্যোক্তাদের সর্বাত্মক সহায়তা করা হবে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।