আলিয়া ধারার মাদ্রাসায়ও চালু হবে লিল্লাহ বোর্ডিং কার্যক্রম
, ১৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯১ শামসী সন , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের এতিম শিশুদের শিক্ষিত ও দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে গ্রহণ করে দেশের বেসরকারি আলিয়া ধারার মাদ্রাসাগুলো এতিম শিশুদের ভরণ-পোষণ ও শিক্ষার দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে। দেশের প্রতিটি জেলায় অন্তত একটি করে আলিয়া-কামিল মাদ্রাসা প্রতিষ্ঠানে ‘লিল্লাহ বোর্ডিং’ চালু করে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সরকারি মাদ্রাসা ই আলিয়া এর অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ বলেন, বেসরকারি কোনও মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং করে এতিমদের জন্য একটি ফান্ড করে জাকাত, ফিতরা ও দানের অর্থ সংগ্রহ করতে পারেন। তবে ওই অর্থ এতিমদের জন্যই ব্যয় করতে হবে। এটি ইসলামসম্মত, এটি অবশ্যই ভালো উদ্যোগ।
অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, মাদ্রাসার একটি রুমকেও লিল্লাহ বোর্ডিং করে শুরু করা যেতে পারে। তাছাড়া ভবনের সমস্যা নেই। দেশের ৬৪ জেলায় আমাদের সংগঠন রয়েছে, অন্তত দেশের ৬৪ জেলায় একটি করে প্রতিষ্ঠানে শুরু করতে পারি।’
অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, সমাজের বিত্তবানদের কাছ থেকে আলিয়া ধারার মাদ্রাসাগুলো যাকাত, ফিতরা ও দানের অর্থ সংগ্রহের মাধ্যমে এতিম শিশুদের সহায়তায় ভূমিকা রাখতে পারে। আমরা শিগগিরই উদ্যোগ নেবো। গণমাধ্যম ব্যক্তিত্ব যারা রয়েছেন তারাও অবহেলিত এতিম শিশুদের জন্য তারা ভূমিকা রাখতে পারেন।
মন্ত্রী স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ নেতাদের সঙ্গে বৈঠকে বলেন, আমরা কেন মানুষের কাছে প্রচার করতে পারছি না যে যাকাতের অর্থ আলেয়া মাদ্রাসায় আপনারা অবশ্যই দিতে পারেন। অন্য শিক্ষা প্রতিষ্ঠানে, হাসপাতালে অবশ্যই দিতে পারেন। আমাদের কামিল পর্যন্ত, ফাজিল পর্যন্ত, দাখিল পর্যন্ত যদি এতিমখানা খুলতে চান তাহলে খুলতে পারেন। আমাকে প্রধানমন্ত্রী বলেছেনÍ আলিয়া মাদ্রাসা যেনও এতিমদের দায়িত্ব বেশি করে নেয়। আমরা যদি বেশি নিতে পারি তাহলে আমাদের এতিম সন্তানদের সমাজের মূল ধরায় নিয়ে আসতে পারছি। আর সমাজের যে দান, প্রবাসীরাও যে দান করছেন, এই টাকা যাতে নিবন্ধিত মাদ্রাসাগুলো পায়। তাহলে যেসব শিশুর বাবা-মা নেই, তারা উপকৃত হবে, সমাজ উপকৃত হবে। এই শিশুরা প্রকৃত শিক্ষা পাবে, দক্ষ ও কর্মমূখী হবে। এখন এসব শিশুরা কোনও কাজে-কর্মে যেতে পারছে না।
আলিয়া ধারার মাদ্রাসার অধ্যক্ষদের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষদের প্রতি এটার জন্য বিশেষভাবে অনুরোধ করবো। মানুষের হাতে টাকা আছে। ট্যাক্স কম আদায় হয়, কিন্তু দানের অংক বিশাল। সেই দানের অর্থ যেনও আমাদের মাদ্রাসার এতিমদের জন্য আসে। এটা যেনও আমরা সাবাই খেয়াল রাখি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমলাতান্ত্রিক কর্তৃত্ব টিকিয়ে রাখতেই ক্ষমতা দেয়া হয়নি বিইআরসিকে
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সেতুতে রডের বদলে বাঁশ, ঠিকাদারের সাথে যা হলো
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশে কেরোসিনের দাম ভারতের চেয়ে দ্বিগুণ, পেট্রোলে ১৫ টাকা বেশি
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ -ড. মঈন খান
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশে সন্ত্রাসবাদের হুমকি অত্যন্ত মারাত্মক -শেখ হাসিনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘মানবাধিকার সুরক্ষায় বিএনপি সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই -তারেক রহমান
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিএনজিচালিত যানবাহনে ভাড়া বেশি নিলে ব্যবস্থা -সড়ক পরিবহনমন্ত্রী
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফ্যাসিস্টরা দেশকে অশান্তের চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্ত-সুপ্তরা -রিজভী
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইল্যান্ডের ওপরে লাগানো সূর্যমুখী ফুলের গাছগুলো সেজে উঠেছে ফুলে ফুলে। রাজশাহীর মেহেরচন্ডী এলাকা।
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)