আন্তর্জাতিক বাজারের সঙ্গে ওঠানামা করবে জ্বালানি তেলের দাম
আগামী মার্চ মাস থেকে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। নতুন এই পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের বিষয়টি আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করবে বলেও জানান তিনি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নতুন এই পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে বাংলাদেশেও বাড়বে। আবার আন্তর্জাতিক বাজারে দাম কমলে বাংলাদেশে কমানো হবে।
সংশ্লিষ্টরা বলছেন, আইএমএফের শর্তপূরণে সরকার জ্বালানির মূল্য বৃদ্ধি করছে। প্রতিবেশী দেশ ভারতও আন্তর্জাতিক দামের সঙ্গে সমন্বয় করেই তেলের দাম নির্ধারণ করে। এখন আন্তর্জাতিক বাজারে পরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে সরকার জ্বালানির মূল্য সমন্বয়ে গেলে তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প কিছু থাকবে না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।