রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

আলবেনিয়া : ইউরোপের এক অন্যরকম মুসলিম দেশ

এ্যাডমিন প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪, রাত ৩:২৭
আলবেনিয়ার সরকারী নাম “রিপাবলিক অফ আলবেনিয়া”। এটি দক্ষিণ-পূর্ব ইউরোপে বলকান উপদ্বীপের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত। আলবেনিয়ার উত্তর-পশ্চিম সীমান্ত ঘিরে রেখেছে মন্টিনেগ্রো, উত্তর-পূর্বে কসোভো, পূর্বে ম্যাসিডোনিয়া এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে গ্রিসের অবস্থান। আলবেনিয়ার পশ্চিমে রয়েছে অ্যাড্রিয়াটিক সাগর এবং দক্ষিণ-পশ্চিমে আয়োনীয় সাগর। আলবেনিয়ার বেশির ভাগ এলাকাই পার্বত্যভূমি।
ছোট্ট একটি দেশ আলবেনিয়া, আয়তনের দিক দিয়ে যা বাংলাদেশের পাঁচ ভাগের এক ভাগ। এটি ইউরোপের দরিদ্রতম শহর তালিকায় ৪ নম্বরে আছে।
আলবেনিয়া সম্পর্কে জানা-অজানা এবং প্রয়োজনীয় তথ্য :
১। বর্তমান আলবেনীয়রা সম্ভবত ইলিরীয় জাতির লোকদের বংশধর। পূর্বে এই এলাকাটি ইলিরিয়া নামেই পরিচিত ছিল। ২২৯ খ্রিস্টপূর্বাব্দেই রোমানরা আড্রিয়াটিক সাগর পাড়ি দিয়ে ইলিরিয়া আক্রমণ করে। ১৬৮ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তারা ইলিরিয়াতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। ৩৯৫ সালে রোমান শাসনাধীন পূর্ব ও পশ্চিমে দুইটি সাম্রাজ্যে ভাগ হয়ে যায়। আধুনিক আলবেনিয়া এলাকাটি পূর্ব অংশে তথা বাইজেন্টীয় সাম্রাজ্যে পড়ে। ৮ম থেকে ১১শ শতকের মধ্যে ইলিরিয়া ধীরে ধীরে আলবেনিয়া নামে পরিচিত হতে শুরু করে। পরবর্তীতে ১৪শ শতকের মাঝামাঝি সময়েই বাইজেন্টীয় শাসনের পতন ঘটে বর্তমান তুরস্ক-অঞ্চলভিত্তিক উসমানীয়রা ১৩৮৮ সালে আলবেনিয়া আক্রমণ করে। ১৪৩০ সালের মধ্যেই উসমানীয়রা আলবেনিয়া বিজয়ে সক্ষম হয়।
এরপর ১৯১২ সালের দিকে আলবেনিয়ার পাশালিকদের পতন এবং আরও কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আলবেনিয়ানরা বিরোধিতা করা শুরু করে। এ সুযোগে তুর্কি সাম্রাজ্যের বিরোধীরা একজোট হয়ে তুর্কির বিরুদ্ধে বিদ্রোহ করে বসে। ৫০০ বছর শাসনের পর ১৯১২ সালের ১৮ নভেম্বর আলবেনিয়া থেকে তুর্কি শাসন গুটিয়ে নেয়া হয়। তখনকার প্রভাবশালী ইউরোপীয় দেশগুলো আলবেনিয়ার বর্তমান সীমানা নির্ধারণ করে দেয়।
২। ২৮ হাজার ৭৪৮ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় ৩০ লাখ মানুষের বসবাস। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের ১৪০ তম দেশ।
৩। আলবেনিয়ার সরকারি ভাষা আলবেনিয়ান। গেগ ও তোস্কের মিলিত রূপই হচ্ছে আলবেনিয়ান ভাষা। এখানে সংখ্যালঘু গ্রিকদের ভাষাও বেশ প্রচলিত।
৪। দেশটির মোট জনসংখ্যার ৭০ শতাংশ মুসলিম এবং ৩০ শতাংশ খ্রিস্টান।
৫। আলবেনিয়ার রাজধানী তিরানা দেশটির সবচেয়ে বড় শহর। শহরটি দেশটির কেন্দ্রস্থলে অবস্থিত। আধুনিক সামুদ্রিক, রেল ও সড়ক পরিবহনের উল্লেখযোগ্য অবস্থানের কারণে তিরানা আলবেনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্য কেন্দ্র। একইসাথে প্রাকৃতিক সৌন্দর্যেও ভরপুর এই তিরানা। শহরটি চারিদিক দিয়ে পাহাড়-পর্বতে ঘেরা।
৬। দেশটিতে মধ্যসাগরীয় শান্ত পানিবায়ু বিরাজ করে। দেশটিতে শীতকালে গড় তাপমাত্রা থাকে -১ ডিগ্রী সেলসিয়াস এবং গ্রীষ্মকালে তা বেড়ে গিয়ে দাঁড়ায় ২২ ডিগ্রী সেলসিয়াসে।
৭। আলবেনিয়ার এক-তৃতীয়াংশের বেশি অংশজুড়ে আছে বনাঞ্চল। এর আয়তন হচ্ছে প্রায় ১০ হাজার বর্গকিলোমিটার। এখানে তিন হাজারের অধিক প্রজাতির গাছ পাওয়া যায়। এগুলোর মধ্যে অনেকগুলোই ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়।
৮। আলবেনিয়া তুর্কি সাম্রাজ্যের অধীনে থাকার সময় দেশটিতে শিক্ষার হার ছিল ৯৮.৭ শতাংশ। এখন কিছুটা শিক্ষার মান কমেছে। দেশটির প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে রাজধানী তিরানায় অবস্থিত ইউনিভার্সিটি অব আলবেনিয়া।
৯। আলবেনিয়ার দ্বিতীয় বৃহত্তম গুরুত্বপূর্ণ শহর স্কোদরা। এককালে শহরটি ছিল আলবেনিয়ার রাজধানী। অনেক আলেমের স্মৃতিবিজড়ির এ শহর। শায়খ নাসিরুদ্দিন আলবানি এ শহরেই জন্মগ্রহণ করেন এবং এ শহরেই ইন্তেকাল করেন।
১০। দীর্ঘ সময় কমিউনিস্ট শাসনের ফলে দেশটিতে মুসলমানদের বর্তমান অবস্থা বেশ নাজুক। মুসলমানরা হালাল-হারামের তেমন তোয়াক্কা করে না। নারী-পুরুষের অবাধ চলাফেরাই যেন মুখ্য বিষয় হয়ে উঠেছে। পর্দার প্রচলন নেই বললেই চলে। মরক্কো ও বসনিয়ার মতো এ দেশে অনেক দাড়িবিহীন হাফেজ, মুফতি ও মসজিদের ইমামের সাক্ষাৎ আপনাকে বিস্মিতও করতে পারে।
এই দেশে মসজিদের মেহরাবের কাছাকাছি একটি রুমে নামায পড়ার জন্য জুব্বা ও টুপি থাকে। শার্ট-ট্রাউজার পরিহিত ইমাম মসজিদে এসে প্রথমে ওই রুমে ঢুকে পরনের শার্ট ও ট্রাউজারের ওপর জুব্বাটি পরিধান করে ইমামতি করে।
১১। এখানে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের খনি রয়েছে। তবে এখানে দৈনিক তেল উৎপাদনের হারটি কম। মাত্র ছয় হাজার ৪২৫ ব্যারেল। আলবেনিয়ার অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রয়েছে কৃষির। এ খাতে দেশটির ৫৮ শতাংশ লোক নিয়োজিত। আলবেনিয়ার গম, ভুট্টা, ডুমুর এবং জলপাইয়ের উৎপাদন মোটামুটি আলোচনায় আসার মতো।
১২। আলবেনিয়ার সরকারী মুদ্রা লেক। ১ লেক সমান প্রায় বাংলাদেশী ৭৭ পয়সা এবং ০.৬৪ ভারতীয় রুপি।
১৩। দেশটির মোট জিডিপি প্রায় $১৫ বিলিয়ন মার্কিন ডলার। এবং মাথাপিছু আয় প্রায় $৫,২৬১ মার্কিন ডলার।
১৪। আলবেনিয়ার ডায়ালিং কোড হচ্ছে +৩৫৫।

মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ১৯ ঘণ্টা আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ১৯ ঘণ্টা আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ১৯ ঘণ্টা আগে ২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন… ১৯ ঘণ্টা আগে গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন… ১৯ ঘণ্টা আগে জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ… ১৯ ঘণ্টা আগে বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ২ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ২ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ২ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ২ দিন আগে এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার ২ দিন আগে জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ… ২ দিন আগে