আর্জেন্টিনায় অর্থনৈতিক মন্দা, সম্পদ বিক্রি ও ঋণের দিকে ঝুঁকছে সাধারণ মানুষ
, ২রা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ তাসি, ১৩৯৩ শামসী সন , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আর্জেন্টিনাতে চলছে তীব্র অর্থনৈতিক মন্দা। নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে গিয়ে ক্রমেই সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। খাবার কেনার মতো মৌলিক প্রয়োজন মেটাতেও অনেকে ঋণ নিচ্ছে এবং ব্যক্তিগত সম্পদ বিক্রি করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী,মাসের মাঝামাঝি সময়েই দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণির অনেক মানুষের মাসিক আয় শেষ হয়ে যাচ্ছে। পরবর্তী বেতন পাওয়া পর্যন্ত তারা ক্রেডিট কার্ড, ব্যাংক ঋণ এবং আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার নিয়ে দৈনন্দিন ব্যয় নির্বাহ করছে। কেউ কেউ জীবনযাত্রার খরচ সামাল দিতে ব্যক্তিগত জিনিসপত্র বিক্রির পথও বেছে নিচ্ছে।
৪৩ বছর বয়সী নাগরিক ডিয়েগো বলেছে, আগে নিয়মিত আয়ের মাধ্যমে পরিবার চালানো সম্ভব হলেও এখন শুধু খাদ্য কেনার জন্যই ঋণ নিতে হচ্ছে। তার ভাষায়, এ ধরনের পরিস্থিতির মুখোমুখি তারা আগে কখনো হয়নি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশের বড় একটি জনগোষ্ঠী খাদ্যপণ্য, বিদ্যুৎ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সেবা কিনতে ঋণের ওপর নির্ভর করছে, যা তাদের আর্থিক চাপ ও মানসিক উদ্বেগ আরও বাড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক নীতির পরিবর্তন, উচ্চ মুদ্রাস্ফীতি এবং আয়-ব্যয়ের ভারসাম্যহীনতার ফলে সাধারণ পরিবারগুলো কঠিন বাস্তবতার মুখে পড়েছে।
এ পরিস্থিতিতে পর্যবেক্ষকদের আশঙ্কা, অর্থনৈতিক শোচনীয়তা সাধারণ মানুষের ওপর ঋণের বোঝা আরও বাড়তে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানে যুদ্ধে যেতে চায় না অনেক মার্কিন সেনা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন সামরিক বাহিনী ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধের চড়া মাশুল দিতে হবে এখন সাধারণ মানুষকে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হামলার হুঁশিয়ারি ইরানের
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর সংকটে দখলদারগুলো
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রমজানের দোয়ার টাইমার ঘিরে আতঙ্ক, মার্কিন বিমানবন্দরে নিরাপত্তা তোলপাড়
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিবেশী দেশে ‘হিমার্স’ ক্ষেপণাস্ত্র মোতায়েন: যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে -আইআরজিসি
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে -আইআরজিসি
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শায়খ, মুজাহিদ ও আলেমরূপী ইহুদি এজেন্টের হাকীকত ফাঁস!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় এসে যোদ্ধাদের হামলার কবলে পড়ে এভাবেই তছনছ অবস্থায় দখলদার ইসরাইলের সামরিক যান।
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)