আরো ৪২ জিম্মির মুক্তি, যুদ্ধবিরতি বাড়াতে চলছে আলোচনা
, ১৫ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ সাবি’ ১৩৯১ শামসী সন , ৩০ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৪ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
এবার ১২ জিম্মিকে মুক্তি দিলো হামাস এবং ৩০ বন্দিকে মুক্তি দিলো সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল। গত জুমুয়াবার (২৪ নভেম্বর) শুরু হওয়া যুদ্ধবিরতির মেয়াদ ইতিমধ্যে দুই দিনের জন্য বাড়ানো হয়েছে। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) (২৯ নভেম্বর) শেষ হওয়ার কথা। এর মধ্যে শর্ত অনুযায়ী হামাস যেমন মোট ৮১ জন আটক সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি ও বিদেশিদের ছেড়েছে, সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলও তাদের জেলে বন্দি ১৮০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে। এবার সেই যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়াবার জন্য চলছে আলোচনা।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য মধ্যস্থতাকারীরা কাজ করে যাচ্ছেন। এছাড়া বর্তা সংস্থা রয়টার্স ও এএফপি-র রিপোর্ট বলছে, আমেরিকা ও ইসরায়েলের গোয়েন্দা কর্তারা কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলছে। সিআইএ-র ডিরেক্টর উইলিয়াম বার্নস ও মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করবে।
সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের সরকারি মুখপাত্র জানিয়েছেন, যুদ্ধবিরতির মেয়াদ আরো পাঁচদিন বাড়াতে তাদের আপত্তি নেই।
গত মঙ্গলবার (২৮ নভেম্বর) ১২ জন পণ বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। এর মধ্যে ১০ জন সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের নাগরিক এবং দুইজন থাইল্যান্ডের নাগরিক। গাজা থেকে তারা সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলে প্রবেশ করেছে। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, তাদের দুইজন নাগরিক মুক্তি পাওয়ায় সে খুশি।
৭ অক্টোবর হামাসের আক্রমণে ৩৯ জন থাইল্যান্ডের নাগরিক মারা গেছে। ৩২ জনকে পণ বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে। সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলে ৩০ হাজারের মতো থাই নাগরিক কাজ করেন। মূলত তারা কৃষি-শ্রমিক। আর সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল তাদের জেলে থাকা ৩০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে।
এছাড়া, গাজার মানুষদের জন্য প্রায় ২৫ টন খাবার ও ওষুধ পাঠালো অ্যামেরিকা। এই খাবার ও ওষুধ মিশরের লজিস্টিকস হাবে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তা গাজায় বেসামরিক মানুষের কাছে পাঠানো হবে বলে হোয়াইট হাউসের মুখপাত্র বিবৃতি দিয়ে জানিয়েছে। সে জানিয়েছে, আগামী কয়েকদিনে তিনবার এরকম ছিলো। ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া হবে। গাজার মানুষের জীবন বাঁচানো ও তাদের দুর্দশা কম করার চেষ্টা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












