আরব আমিরাতে ব্যাপক ছাড়, অর্ধেক দামে ১০ হাজার পণ্য
, ৪রা রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৬ আশির, ১৩৯২ শামসী সন , ৫ মার্চ, ২০২৫ খ্রি:, ১৮ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পবিত্র রমাদ্বান শরীফ মাস উপলক্ষে ১০ হাজার পণ্যে ৫০ শতাংশের বেশি ছাড় ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের ৬৪৪টি প্রধান সুপারমার্কেট। এর মধ্যে একটি কো-অপারেটিভ একাই ৩৫ মিলিয়ন দিরহাম মূল্যের ছাড় দিয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।
খালিজ টাইমসের খবরে জানা যায়, রমাদ্বান শরীফ মাস জুড়ে লুলু হাইপার মার্কেটের ৬০০টিরও বেশি শাখায় সাড়ে পাঁচ হাজার পণ্যে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড় থাকবে। আরেকটি কো-অপারেটিভ পাঁচ হাজারের বেশি পণ্যে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা ও বাণিজ্য নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক সুলতান দারবিশ।
রোযার আগে গত কয়েক মাসে আমিরাতের বাজারে প্রচুর খাদ্যপণ্য প্রবেশ করেছে। দুবাইয়ের আল আওয়ীর ফল ও সবজি বাজারে প্রতিদিন গড়ে ১৫ হাজার টন পণ্য আসছে, আর আবুধাবির ব্যবসায়ীরা প্রতিদিন এনেছেন ছয় হাজার টন।
দারবিশ জানান, রোযার মাসের মতো ব্যস্ত মাসগুলোতে চাহিদার সঙ্গে সরবরাহের সামঞ্জস্য রাখতে পর্যাপ্ত খাদ্য মজুত রাখার চেষ্টা করা হচ্ছে।
অর্থ মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, সম্প্রতি ঘোষিত নয়টি মৌলিক পণ্যের দাম সুপারমার্কেটগুলো বাড়াতে পারবে না। এসব পণ্যের মধ্যে রয়েছে রান্নার তেল, ডিম, দুগ্ধজাত পণ্য, চাল, চিনি, মুরগি, ডাল, রুটি ও গম।
রোযার সময় এ বিষয়ে ৪২০টি পরিদর্শন চালানো হবে। দারবিশ জানান, বাজার তদারকি শুধু সরাসরি পরিদর্শনের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং অনলাইন প্ল্যাটফর্ম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেও নিয়ন্ত্রণ করা হচ্ছে। মন্ত্রণালয় এরই মধ্যে আমিরাতজুড়ে ১৪টি প্রধান বিপণি কেন্দ্রের সঙ্গে ই-সংযোগ স্থাপন করেছে, যাতে এসব প্রতিষ্ঠানে মূল পণ্যের মূল্য পরিবর্তন হলেই তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)