আরও তিন সপ্তাহ বাড়ল লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি
, ২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
লেবানন ও সন্ত্রাসী ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হয়েছে। ট্রাম্প এ ঘোষণা দেয়, যা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমানোর একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
গত সপ্তাহে ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের বৈঠকের পর প্রথম যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যার মেয়াদ রোববার শেষ হওয়ার কথা ছিল।
তবে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও মাটিতে উত্তেজনা পুরোপুরি থামেনি। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এসেছে বারবার। গত বৃহস্পতিবার রাতে হিজবুল্লাহ জানায়, তারা উত্তর ইসরায়েলের দিকে রকেট ছুড়েছে।
এর আগে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এক সাংবাদিক নিহত ও আরেকজন আহত হওয়ার ঘটনায় লেবানন এটিকে যুদ্ধাপরাধ বলে অভিযোগ করে।
সংঘাতের পটভূমিতে সাম্প্রতিক ঘটনাগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে বড় ধরনের আঘাত হানার পর উত্তেজনা বেড়ে যায়। এর জবাবে মার্চের শুরুতে হিজবুল্লাহ রকেট ও ড্রোন হামলা চালায়, আর পাল্টা প্রতিক্রিয়ায় সন্ত্রাসী ইসরায়েল দক্ষিণ লেবানন ও রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলা চালায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২০২২ সালের পর সবচেয়ে কঠিন শীত আসছে ইউরোপে, মারাত্মক জ্বালানি সংকটের আশঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনে সাবমেরিন শনাক্তকারী মুঠোযন্ত্র তৈরি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রিয়াদে সেনাপ্রধানদের জরুরি বৈঠক, হুথি-সউদী যুদ্ধে যোগদানের সম্ভাবনা কতটুকু পাকিস্তান-তুরস্কের?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বড় ধরণের বাজেট সংকটে ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তীব্র মানসিক চাপে ৮ মার্কিন নাবিকের আত্মহত্যার চেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ‘গোপন অস্ত্র’ চীন, ৬ মাসে পৌঁছেছে ১৩০০ চালান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তীব্র ‘আর্থিক চাপে’ আরও কর্মী ছাঁটাই করছে বিবিসি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশালাকার’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সন্ত্রাসী নিহত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)