ফ্যামিলি কার্ড করতে গিয়ে কৌশলে অ্যাকাউন্ট খোলার অভিযোগ
চুয়াডাঙ্গা সংবাদদাতা:
জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে চিকিৎসা সেবায় ৩০ শতাংশ ছাড় ও ফ্রি পরীক্ষার প্রলোভন দেখিয়ে নারীদের জাতীয় পরিচয়পত্র, ছবি ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠেছে। এতে ফ্যামিলি কার্ডের জন্য নতুন অ্যাকাউন্ট খুলতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন শতশত নারী।
ভুক্তভোগীদের অভিযোগ, সম্প্রতি তিন ব্যক্তি বাড়ি বাড়ি গিয়ে দর্শনা শাপলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিকে বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে ৩০ শতাংশ ছাড় ও ফ্রি পরীক্ষার কথা বলে রেজিস্ট্রেশন কার্ডের জন্য এনআইডি, ছবি, ভিডিও ও মোবাইলে আসা ওটিপি/কোড নেন। পরে ওইসব তথ্য দিয়ে তাদের অজান্তে রকেট, নগদ ও উপায় অ্যাকাউন্ট খোলা হয় বলে দাবি করেন তারা। এখন ফ্যামিলি কার্ডের জন্য অ্যাকাউন্ট খুলতে গেলে আগে থেকেই অ্যাকাউন্ট থাকার কথা জানানো হচ্ছে।
ভুক্তভোগী ২ জন জানান, নিজেরা অ্যাকাউন্ট না খুললেও আগেই অ্যাকাউন্ট খোলা থাকায় তারা বিপাকে পড়েছেন। ভবিষ্যতে এসব অ্যাকাউন্টের মাধ্যমে কোনো অপরাধমূলক কর্মকা- হলে আইনি ঝামেলায় পড়ার শঙ্কা প্রকাশ করে তারা তদন্ত ও বিচার দাবি করেছেন। এ ঘটনায় কয়েকজন নারী জীবননগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং বুধবার বিকেলে সাংবাদিকদের কাছে ভোগান্তির কথা তুলে ধরেন।
আরও পড়ুন
সব ›
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ভুল করেনি -আইনমন্ত্রী
সীমান্ত ষড়যন্ত্রে প্রতিবেশী দেশের অপরাজনীতি জড়িত -পানিসম্পদমন্ত্রী
‘জনগণের জানমালের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী’
হাসিনার নির্দেশে রক্তাক্ত পরিস্থিতির চেষ্টা চলছে -রিজভী
‘জিয়াউলের অপরাধ সমুদ্র সমান, মৃত্যুদন্ড কেবল শিশির কণা’
আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থী
আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে আলাদা সেল
নিজস্ব প্রতিবেদক: আমদানি-রপ্তানিসহ আন্তঃসীমান্ত লেনদেনে পণ্য ও সেবার মূল্য যাচাইয়ে নিজস্ব কেন্দ্রীয় নজরদারি ইউ…
পোশাক শ্রমিকদের সুরক্ষায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ ও বিশেষ প্যাকেজ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরির সুফল নিশ্চিত করতে বাড়িভাড়া ও পরিবহন ভাড়া বৃদ্ধি নিয়ন্ত্রণে কঠোর…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।