শুক্রবার

হিজরী
১৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০২
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৭ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা-ফ্ল্যাট বরাদ্দের উদ্যোগসাড়ে ৫ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণেরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনসারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তাপমাত্রায় পরিবর্তনের আভাসপ্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক-সৌদি আরবের সমঝোতা স্মারক সইবিদেশি পর্যটকদের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা চালু মালদ্বীপেরকুয়েতের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায়’ ভয়াবহ হামলা, নিহত দুই ইতালিয়ান নাগরিকশ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রীনূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুকরণে নাম রাখা দুনিয়ায় যেমন রহমত, বরকত ও সাকীনার কারণ, তেমনি আখিরাতে ও শাফায়াত মুবারক, নাযাত ও ফযীলত লাভের উছীলা। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে-মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- শরাব বা মদসহ সর্বপ্রকার মাদকদ্রব্য বা নেশা জাতীয় দ্রব্যই হারাম। অথচ বাংলাদেশে সরাসরি শরাব বা মদ তো বিক্রি হচ্ছেই; এমনকি কোমল পানীয় ও এনার্জি ড্রিংকসের নামেও প্রকাশ্যে শরাব বা মদ অর্থাৎ মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। নাঊযুবিল্লাহ! প্রায় ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত এদেশে কোনো মতেই কোনো মোড়কেই শরাব বা মদ অর্থাৎ মাদকদ্রব্য বা নেশা জাতীয় দ্রব্য চলতে পারে না এবং শরাব বা মদ তৈরির অনুমতিও সরকার দিতে পারে না।

বালামের পাতা গায়েব, ২-৩ লাখে মেলে দলিলের নকল!

আন নাফে’ প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, সকাল ৭:১৫

নিজস্ব প্রতিবেদক:

জালিয়াতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে রাজধানীর তেজগাঁওয়ের জেলা রেজিস্ট্রার কার্যালয়ের অধীন ঢাকা সদর রেকর্ড রুম। ঐতিহাসিক ও অতি গুরুত্বপূর্ণ ‘বালাম বহি’র (সাব-রেজিস্ট্রি অফিসে সংরক্ষিত জমির দলিল রেজিস্ট্রেশনের স্থায়ী সরকারি রেকর্ড খাতা) পাতা ছিঁড়ে অন্য বইয়ে সংযুক্ত করা, সূচিপত্র ও পাতা গায়েব করে জালিয়াতির করা এবং পরে পাতা জোড়া দিয়ে লাখ লাখ টাকার বাণিজ্য করছে একটি শক্তিশালী সিন্ডিকেট। সম্প্রতি রেকর্ড রুমের বালাম বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে অন্য বইয়ে সংযুক্ত করার অপরাধে রেবেকা সুলতানা নামের এক নকলনবিশকে সাময়িক বরখাস্ত করেছে জেলা রেজিস্ট্রার কার্যালয়।

তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই নারী নকলনবিশ কেবল বলির পাঁঠা, নেপথ্যে থেকে পুরো জালিয়াতি পরিচালনা করেছেন নকলনবিশ সমিতির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার এবং সরকারি কোনো অনুমোদন না থাকা নিয়োগবহির্ভূত বা অবৈধ ‘উমেদার’ মোহর। তারা এখনও বহাল তবিয়তে রয়েছেন। নিয়োগবহির্ভূত উমেদার হলেন যারা কোনো সরকারি নিয়োগ, বেতন বা আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই অনানুষ্ঠানিক বা অবৈধভাবে রেকর্ড রুমে কাজ করেন কিংবা দালাল বা মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখেন।

অভিযোগ রয়েছে, ঢাকা সদর রেকর্ড রুমে বছরের পর বছর ধরে সক্রিয় এই সিন্ডিকেট সাধারণ সেবাগ্রহীতাদের জিম্মি করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। কোনো বালামের পাতা ছিঁড়ে ফেলার পর দলিল উদ্ধার বা নকল (সার্টিফাইড কপি) নেওয়ার জন্য ভুক্তভোগীদের কাছ থেকে ২ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়। এসব ঘটনা প্রতিরোধে জেলা রেজিস্ট্রার প্রশাসনিক আদেশ জারি করলেও মাঠপর্যায়ে অরক্ষিত রেকর্ড রুমের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

ঢাকা সদর রেকর্ড রুমে বালাম বহির পৃষ্ঠা ছিঁড়ে অন্য বইয়ে সংযুক্ত করার অভিযোগে নকলনবিশ রেবেকা সুলতানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৪ নভেম্বর জেলা রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহা. শফিকুল ইসলাম এ আদেশ দেন।

রেবেকা সুলতানা লিখিত জবাবে ঘটনার দায় স্বীকার করে এই পুরো ঘটনার জন্য নকলনবিশ সারোয়ার ও নিয়োগবহির্ভূত উমেদার মোহরকে সরাসরি মূল অভিযুক্ত হিসেবে দায়ী করে আত্মপক্ষ সমর্থন করেন। এই ঘটনায় সারোয়ার ও মোহরকে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। পৃথক আরেকটি আদেশে রেকর্ডপত্রের নিরাপত্তার স্বার্থে নিয়োগবহির্ভূত উমেদার মোহরকে ঢাকা সদর রেকর্ড রুমের সব কার্যক্রম থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে জেলা রেজিস্ট্রার মোহা. শফিকুল ইসলাম বলেন, বালাম বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে বাইরে থেকে পৃষ্ঠা সংযোজন কার্যক্রমে রেকর্ড রুমের সুরক্ষা বিনষ্ট করার মতো চরম অপরাধ সংঘটিত হওয়ায় সরকারি রেকর্ড রুমের সুরক্ষা নিশ্চিতের স্বার্থে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি দামে গম কিনছে সরকার! নিজস্ব প্রতিবেদক: দখলদার যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে আরও ব্যয় বাড়ছে। গত বছরের ডিসেম্বর মাসে প্রতি টন গম ৩১২ … ১৮ মিনিট আগে ফ্যামিলি কার্ড করতে গিয়ে কৌশলে অ্যাকাউন্ট খোলার অভিযোগ চুয়াডাঙ্গা সংবাদদাতা: জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে চিকিৎসা সেবায় ৩০ শতাংশ ছাড় ও ফ্রি পরীক্ষার … ১৯ মিনিট আগে চলতি অর্থবছরে সম্মানী পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরে দেশের দুই লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেম সরকারি আর্থিক সম্মাননার আওতায় আ… ২১ মিনিট আগে সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমেই ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ -তথ্যমন্ত্রী নিজস্ব প্রতিবেদক: তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, দেশে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) যেভাবে সন্ত্রাস… ২২ মিনিট আগে আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ভুল করেনি -আইনমন্ত্রী আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার ভুল করেনি -আইনমন্ত্রী ৩২ মিনিট আগে সীমান্ত ষড়যন্ত্রে প্রতিবেশী দেশের অপরাজনীতি জড়িত -পানিসম্পদমন্ত্রী সীমান্ত ষড়যন্ত্রে প্রতিবেশী দেশের অপরাজনীতি জড়িত -পানিসম্পদমন্ত্রী ৩৪ মিনিট আগে ‘জনগণের জানমালের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী’ ‘জনগণের জানমালের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী’ ৩৫ মিনিট আগে হাসিনার নির্দেশে রক্তাক্ত পরিস্থিতির চেষ্টা চলছে -রিজভী হাসিনার নির্দেশে রক্তাক্ত পরিস্থিতির চেষ্টা চলছে -রিজভী ৩৮ মিনিট আগে ‘জিয়াউলের অপরাধ সমুদ্র সমান, মৃত্যুদন্ড কেবল শিশির কণা’ ‘জিয়াউলের অপরাধ সমুদ্র সমান, মৃত্যুদন্ড কেবল শিশির কণা’ ৩৯ মিনিট আগে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থী আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী, শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থী ৪০ মিনিট আগে আমদানি-রপ্তানির মূল্য যাচাইয়ে আলাদা সেল নিজস্ব প্রতিবেদক: আমদানি-রপ্তানিসহ আন্তঃসীমান্ত লেনদেনে পণ্য ও সেবার মূল্য যাচাইয়ে নিজস্ব কেন্দ্রীয় নজরদারি ইউ… ৪২ মিনিট আগে পোশাক শ্রমিকদের সুরক্ষায় বাড়িভাড়া নিয়ন্ত্রণ ও বিশেষ প্যাকেজ ঘোষণা নিজস্ব প্রতিবেদক: পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরির সুফল নিশ্চিত করতে বাড়িভাড়া ও পরিবহন ভাড়া বৃদ্ধি নিয়ন্ত্রণে কঠোর… ৪৩ মিনিট আগে