আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি এক ছোট্ট কুটিরে খুঁজে পেলেন গরিব কিন্তু বেমেছাল তাক্বওয়াধারী এক পুত্রবধু
, ১৪ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) ইতিহাস
বর্তমান যুগে বিয়ে মানেই সুন্দরী মেয়ে। বিয়ে মানেই ধন-সম্পদের ছড়াছড়ি। গরিবদের দিকে মুখ তুলে তাকাতেও সামর্থ্যবান ও সম্পদশীল পুরুষরা নিজেদেরকে লজ্জিত মনে করে থাকে। আর গরিব মেয়ে ঘরে নিলে তো বুঝি তাদের দেহ-মন পচে যাবে। আর এই নীচু ও হীন মন-মানসিকতার জন্য তাদের পরিবারে কখনো সুখ থাকে না এবং নেক সন্তানও লাভ হয় না। কিন্তু মুসলিম জাহানের খলীফা খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি ঠিকই এই সমস্ত দুনিয়ালোভী মুসলমানদের মুখে চুনকালী মেখে মহান আদর্শ স্থাপন করেছেন। ধন-সম্পদে সুখ নয়, সুখ হচ্ছে তাক্বওয়া-পরহেজগারীতে। দেখা যাক উনার বেমেছাল আচরণ-
একবার খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি নাগরিকদের অবস্থা জানার জন্যে পবিত্র মদীনা শরীফ উনার রাস্তায় ঘুরতে ছিলেন। হঠাৎ এক বাড়িতে এক বৃদ্ধা ও তার কন্যার কথোপকথন শুনে দাঁড়িয়ে যান। শুনতে থাকলেন তিনি। বৃদ্ধা মহিলা তার মেয়েকে বলছেন- মা, দুধে পানি মিশিয়ে বিক্রি করলে হয় না? তাহলে আমাদের অবস্থা আরো স্বচ্ছল হতো। কন্যা তার মায়ের উত্তরে বললেন, তা কি করে হয় মা। খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার হুকুম- কেউ দুধে পানি মেশাতে পারবে না। পবিত্র দ্বীন ইসলাম এটা পছন্দ করেন না।
উত্তরে বৃদ্ধা বললেন- খলীফা উনার আদেশ হলো তো কি, কেউ তো আর দেখছে না। কন্যা প্রতিবাদ করে বললেন- না মা, তা হতে পারে না। প্রত্যেক বিশ্বাসী মুসলমানদের দায়িত্ব-কর্তব্য খলীফা উনার মুবারক আদেশ মেনে চলা। খলীফা না দেখতে পান কিন্তু খলীফা উনার যিনি রব মহান আল্লাহ পাক তিনি তো সর্বব্যাপী, উনি তো দেখতে পাচ্ছেন।
খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনলেন। এরপর তিনি চলে যান। তিনি ঘটনাটা ভুলতে পারলেন না। ভাবলেন, অজানা ওই মেয়েটিকে কি পুরস্কার দেয়া যায়। অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিলেন। পরদিন খিলাফতী দরবার শরীফ-এ এসে খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি সেই অজানা মেয়েটিকে ডেকে পাঠালেন। মা ও মেয়ে ভীত সন্ত্রস্ত ও কম্পিত পদে খলীফা উনার মহান দরবার শরীফ-এ এসে উপস্থিত হন।
উনারা উপস্থিত হলে খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি উনাদের জন্য খাবারের জিনিস নির্ধারণ করেন এবং মেয়েটিকে উপহারস্বরূপ উনার এক পুত্রের সাথে বিয়ে দিয়ে দেন। পুত্র বিগত রাতের সমস্ত বিবরণ শুনে খুশি হন এবং মহান আল্লাহ পাক উনার শুকরিয়া আদায় করেন। কেননা এর চেয়ে উপযুক্ত কন্যা আর কোথায় খুঁজে পাওয়া যাবে?
উল্লেখ্য যে, এই মহীয়সী মেয়ে উনার কন্যার ঘরে পবিত্র বিলাদত শরীফ গ্রহণ করেন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি উনার মতো মহান ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ!
-মুহম্মদ যুফার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডাক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মুসলমানদের অবদান (১)
৩১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
উসমানীয় গেরিলা বাহিনী ‘দেলিলার’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৩তম পর্ব)
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফ্রিকান মুসলমান ইউরোপকে যেভাবে সমৃদ্ধ করেছেন
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সন্ত্রাসী সংগঠন ‘আইএস’ এর মাধ্যমে মুসলিম বিশ্ব ভাঙ্গার মানচিত্র বাস্তবায়নে ব্যর্থ হয়ে এখন গাজা যুদ্ধের মাধ্যমে সেই চেষ্টা করছে ক্রুসেডার জোট
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (২)
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হিজরী চর্তুদশ শতকের মহান মুজাদ্দিদ, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে যামান হযরত আবূ বকর ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমেরিকা আবিষ্কারের যে সঠিক তথ্যটি আড়াল করা হয়েছে
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৃটিশরা কুচক্রীদের সহযোগিতায় মাদরাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে চালু করে সেক্যুলার নামক নাস্তিক্যবাদী সিলেবাস। (২য় পর্ব)
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১১ম পর্ব)
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (৫)
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












