আমাদের পানিতে হাত দিলে হাত কেটে ফেলবো - ভারতকে পাকিস্তানি মন্ত্রী
, ১৫ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ ছানী, ১৩৯৪ শামসী সন , ০১ জুলাই, ২০২৬ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের সঙ্গে সিন্ধু পানি চুক্তি (ইন্ডাস ওয়াটার্স ট্রিটি) ঘিরে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের পানিবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক বলেছেন, পাকিস্তানের পানির অংশে বাধা দেওয়া হলে দেশটি তা প্রতিরোধ করবে। তিনি হুমকি দিয়ে বলেছেন, যে বা যারা পাকিস্তানের পানি প্রবাহে বাধা দেবে তাদের হাত কেটে ফেলা হবে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুসাদ্দিক মালিকের এই বক্তব্য প্রচারিত হয়েছে।
এক সংবাদ সম্মেলনে মালিক অভিযোগ করেন, ভারত পাকিস্তানের প্রাপ্য পানিপ্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তার ভাষ্য, পাকিস্তানের উল্লেখযোগ্য জনগোষ্ঠী কৃষিনির্ভর হওয়ায় পানিপ্রবাহে কোনো ধরনের বাধা দেশের খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে।
তিনি বলেন, পাকিস্তান আগে থেকেই জানিয়ে এসেছে দেশটির পানির অধিকার ক্ষুণœ করার যেকোনো প্রচেষ্টার প্রতিক্রিয়া দেওয়া হবে। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টিকে ন্যায়বিচার ও নিম্ন অববাহিকার দেশগুলোর পানির অধিকারের প্রশ্ন হিসেবে তুলে ধরেন।
পাকিস্তানি সংবাদমাদ্যম দ্য ডনে প্রতিবেদনের উদ্ধৃতি অনুযায়ী মালিক বলেছেন, ‘একটি যন্ত্র রয়েছে, যা প্রতিবেশী একটি দেশের প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণ করছে। সে বলছে- পাকিস্তানে এক ফোঁটা পানিও যেতে দেবে না।’
মুসাদ্দিক মালিক বলেন, পাকিস্তানের ৪০ থেকে ৫০ শতাংশ মানুষ জীবিকার জন্য কৃষির ওপর নির্ভরশীল। অথচ, ‘একটি পক্ষ আমাদের পুরো দেশের খাদ্যনিরাপত্তা, দেশের ৫০ শতাংশ কর্মসংস্থান এবং অর্থনীতির ২৫ শতাংশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।’
মন্ত্রী দাবি করেন, আমরা ‘আগেই ঘোষণা করেছি যে কেউ যদি আমাদের পানি থেকে বঞ্চিত করার চেষ্টা করে, তাহলে তাকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে।’ তিনি আরও বলেন, ‘কিন্তু এখানে ন্যায়ের প্রশ্নও আছে। আমরা নিজেদের রক্ষা করবো...আমরা শুধু ঘোষণা করিনি, বরং প্রমাণ করেছি যে- কেউ যদি আমাদের পানির অংশে হাত দেয়, তাহলে আমরা সেই হাত কেটে ফেলবো।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখা ভারত ‘বৃদ্ধ মানুষের’ দেশ হতে যাচ্ছে
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জোড়া বিষাক্ত ইনজেকশনেও কার্যকর হয়নি মৃত্যুদন্ড, বিপাকে মার্কিন আইন-বিচার ব্যবস্থা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে টয়োটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে যুদ্ধের ফাঁদে বাংলাদেশিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভানুয়াতুতে ৭.২ মাত্রার ভূমিকম্প, ১৪ জনের মৃত্যু
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরাইলের অর্থনীতিতে চরম বিপর্যয়
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বারমুডায় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অভিযান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












