আমলাদের শেষ বেলার পছন্দ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
, ২৫ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৩ জুন, ২০২৪ খ্রি:, ২০ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
প্রেষণে আসা কর্মকর্তাদের নিয়ম অনুসারে তিন বছর থাকার কথা। কিন্তু চার মাস সাত দিন পরই বদলির আদেশ পেলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ৩৮তম মহাপরিচালক (ডিজি) মুস্তাকীম বিল্লাহ ফারুকী। এই চার মাসে নানা কাজে হাত দিয়েছিলেন তিনি; কিন্তু কোনো কাজই শেষ করতে পারেননি সময়ের অভাবে। এমনটিই হয়েছে আগের ৩৭ জন ডিজির ক্ষেত্রেও। অধিকাংশ ডিজিই কয়েক মাস কাজ করে অবসরে গেছেন। অন্যরাও বদলি হয়েছেন অল্প সময়ের মধ্যে। মাত্র তিনজন মেয়াদ পূর্ণ করতে পেরেছিলেন।
ডিএনসির কর্মকর্তারা বলছেন, অধিদপ্তরে গত ৩৪ বছরে ৩৮ জন ডিজি বদলি হওয়ায় ডোপ টেস্টের নীতিমালা, বাহিনীর সদস্যদের হাতে অস্ত্র তুলে দেওয়া, ওয়াকিটকির ব্যবহার, মাদকবিরোধী অভিযান গতিশীল করার মতো অসমাপ্ত কাজগুলো কেউই শেষ করতে পারেননি।
জানা যায়, চাকরির শেষ সময়ে কিছু কর্মকর্তা গ্রেড-১ পদমর্যাদা পান। তাদের মধ্যে কেউ কেউ তদবির করে ডিএনসিতে আসার চেষ্টা করেন। কিন্তু এখানে কেউ কাজ করেন না। চাকরির মেয়াদ শেষে প্রায় সবাই চুক্তিভিত্তিক নিয়োগ চান। কিন্তু অন্যদেরও পদটি পছন্দের হওয়ায় কেউই আর চুক্তিভিত্তিক নিয়োগ পান না।
সবশেষ গত ১৫ মে অধিদপ্তরে নতুন ডিজি হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার মোস্তাফিজুর রহমান। তার চাকরির মেয়াদ আছে আর সাত মাস।
প্রেষণে আসা ডিজিদের ঘন ঘন পরিবর্তন প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি অনুবিভাগ) নাজমুছ সাদাত সেলিম বলেন, এটা জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদ। অধিকাংশ সময় তাদের চাকরির মেয়াদ শেষ হয়। চাকরির শেষের দিকেই এখানে পদায়ন হয়।
তবে সাবেক একাধিক ডিজি বলেন, অল্প সময় থাকা নিয়ে কোনো ঝামেলা নেই। ঘন ঘন ডিজি পরিবর্তন হতেই পারে। তবে এই অধিদপ্তরে এ পর্যন্ত ‘প্রাতিষ্ঠানিক মেমোরি’ দাঁড়ায়নি। আমলারা চলে যাওয়ার সময় কোনো নোট রেখে যান না। তাদের মধ্যে অভিজ্ঞতাও বিনিময় হয় না। তাই এখানে পরিকল্পনা বেশি হয়, কাজ হয় কম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)