আমরা সকল দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করি -ঢাকায় সৌদি রাষ্ট্রদূত
সৌদি আরব সকল দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান এমন মন্তব্য করেছেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) হারনেট ফাউন্ডেশন এর সৌজন্যে এবং হারনেট টিভির পরিচালনায় বাংলাদেশে অবস্থিত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দূতাবাসের সহযোগিতায় সৌদি দূতাবাসে এক অনুষ্ঠানে সৌদি আরবের রাষ্ট্রদূত বলেন, তরুণরাই সৌদি আরবের মূল চালিকাশক্তি।
তিনি বলেন, ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের সকল জনগণ এক্ষেত্রে মানবিকতার পরিচয় দিয়েছে।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইইউ ডেপুটি রাষ্ট্রদূত বার্নড স্পেনিয়ার বলে, বাংলাদেশের শিক্ষা খাতে আরও অনেক কিছু করার রয়েছে। দুর্নীতিও একটি বড় ইস্যু। তিনি বলেন, সহায়তার মানে সবসময় অর্থ প্রদান নয়, দক্ষতা শেয়ার করাও বড় সহায়তা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।