চিকিৎসক সেজে রোগী ‘ভাগিয়ে নিতো’ এই নারী
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এক ‘প্রতারক নারীকে’ আটক করেছেন আনসার সদস্যরা। মুনিয়া খান রোজা নামে ওই নারী নিজেকে গাইনি চিকিৎসক পরিচয় দিয়ে গত কয়েকদিন ধরে ঢামেকের বিভিন্ন ওয়ার্ডে সন্দেহজনক ঘোরাঘুরি করছিলো। মূলত সে নীলক্ষেত থেকে অ্যাপ্রোন ও আইডি কার্ড বানিয়ে চিকিৎসক পরিচয় দিয়ে ঢামেক থেকে বেসরকারি হাসপাতালে রোগী নিয়ে যেতেন বলে স্বীকার করেছে।
শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে নতুন ভবনের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে তাকে আটক করা হয়। পরে মধ্যরাতে তাকে শাহবাগ থানা হস্তান্তর করা হয়।
অভিযুক্ত মুনিয়া বলে, আমি ভয়ে প্রথমে বলেছিলাম আমি ঢামেক গাইনি বিভাগের চিকিৎসক। কিন্তু আমার ভুল আমি বুঝতে পেরেছি। সত্যিকার অর্থে আমি কোনও চিকিৎসক না বা চিকিৎসা পেশার সঙ্গে আমি জড়িত না। আমি নীলক্ষেত থেকে ৫৫০ টাকা দিয়ে অ্যাপ্রোন কিনি এবং মিটফোর্ড এলাকা থেকে স্টেথোস্কোপ ক্রয় করি। নীলক্ষেত থেকে একটি আইডি কার্ডও বানিয়েছি।
এই নারী স্বীকার করে, সে মূলত এখান থেকে রোগীদের বেসরকারি হাসপাতালে ভাগিয়ে নিয়ে যায়। এ ছাড়া ডাক্তারদের অ্যাপ্রোন পরে তাদের অগোচরে রুমে ঢুকে মূল্যবান মোবাইলসহ অন্যান্য সামগ্রী চুরি করে।
সে বলে, ‘আমার ভুল হয়ে গেছে। এবারের মত আমাকে ক্ষমা করে দিন। আমি আর জীবনে এ কাজ করবো না।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।