আবারও ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত
সরকার আবারও ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। প্রতিকেজি চাল ৪২ টাকা ৯৮ পয়সা দরে এই চাল আমদানি করা হবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে ভারত থেকে ৫০ হাজার টন নন বাসমতি সেদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৈঠক সূত্রে জানা গেছে, দরপত্রের সব প্রক্রিয়া শেষে সরকারের সিদ্ধান্ত মোতাবেক সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে ভারতের এম/এস বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড প্রতি মেট্রিক টন ৩৫১.১১ মার্কিন ডলার দরে বাংলাদেশকে ৫০ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল সরবরাহ করবে। বাংলাদেশি মুদ্রায় এতে সরকারের মোট ব্যয় হবে ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।