তিতাসে নতুন গ্যাসকূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
, ২৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০১ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বি-বাড়িয়া সংবাদাদতা:
তিতাস গ্যাস ফিল্ডে নতুন একটি গ্যাসকূপ খনন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বি-বাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস গ্যাস ফিল্ডের ‘সি’ লোকেশনে ২৮ নম্বর গ্যাসকূপের খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক শোয়েব। কূপটির খনন সম্পন্ন হলে প্রতিদিন অন্তত ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১২ সালে গ্যাসের সম্ভাবনা যাচাইয়ে তিতাস গ্যাস ফিল্ডের ‘সি’ লোকেশনে জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়। পরবর্তীতে ২০২০ সালে জরিপ প্রতিবেদন পর্যালোচনা করে তিতাস গ্যাস ফিল্ডে নতুন তিনটি কূপ খননের পরিকল্পনা গ্রহণ করে বিজিএফসিএল। এই প্রকল্পের আওতায় গাজীপুরের কামতা গ্যাস ফিল্ডেও একটি কূপ খনন করা হবে।
তিতাস ও কামতা গ্যাস ফিল্ডে মোট চারটি কূপ খননে ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ১ হাজার ২৫০ কোটি টাকা। এসব কূপ থেকে খনন শেষ হলে প্রতিদিন জাতীয় গ্রিডে আনুমানিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
তিতাস গ্যাস ফিল্ডের ২৮ নম্বর কূপটির খনন কাজ করছে একটি চীনা প্রতিষ্ঠান। কূপটি খনন শেষ করতে সময় লাগবে প্রায় দুই মাস। খনন শেষে এখান থেকে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে পেট্রোবাংলার পরিচালক শোয়েব বলেন, ইতোমধ্যে বিজিএফসিএল পরিচালিত গ্যাস ফিল্ডগুলোতে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। নতুন কূপ খনন ও ওয়ার্কওভার প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের জ্বালানি সংকট অনেকাংশে কাটিয়ে ওঠা সম্ভব হবে। তিনি আরও জানান, তিতাস গ্যাস ফিল্ডের ৩১ নম্বর এবং বাখরাবাদ গ্যাস ফিল্ডের ১১ নম্বর গভীর কূপ খনন প্রকল্পও হাতে নেওয়া হয়েছে। জ্বালানি চাহিদা পূরণে পেট্রোবাংলা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত নেতার অপকর্মে অন্তঃসত্ত্বা বিধবা, গর্ভের সন্তানকেও হত্যা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাসপাতালে দালালদের অপতৎপরতা বন্ধ হবে -স্বাস্থ্যমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জিয়া পরিবারের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনেই তৈরি জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি -রিজভী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না -সমাজকল্যাণমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘নগদ’ বিক্রি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে -টেলিযোগাযোগমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য’
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ দিনেই ব্যাংক থেকে ৯ হাজার ২০৯ কোটি টাকা ঋণ নিলো সরকার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)