গাজায় ইসরায়েলি হামলা:
আবারও নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে রাশিয়া
, ০৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৩ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৭ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের বাধার কারণে প্রথমবার ব্যর্থ হওয়ার পর আবারও নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে রাশিয়া। গত শনিবার বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘে রুশ উপ-স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি সোলোভিয়ভ সাক্ষাৎকারে বলেছে যে, রাশিয়া চায় গাজার মানবিক পরিস্থিতি এবং ইসরায়েল ও হামাস যুদ্ধ নিয়ে নিরাপত্তা পরিষদ আরেকটি বৈঠক করুক।
ইসরায়েলের গোলায় বিধ্বস্ত গাজায় যুদ্ধ বন্ধে মস্কোর উদ্যোগ গত সোমবার ব্যর্থ হয়। যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে যে প্রস্তাব তোলা হয় যুক্তরাষ্ট্র তাতে ভেটো দেয়। প্রস্তাবে হামাসের কথা উল্লেখ না থাকায় যুক্তরাষ্ট্র এর সমালোচনা করে।
দিমিত্রি পলিয়ানস্কি বলেছে, আমরা আবারও নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছি। অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমাদেরকেই বারবার এই কাজটি করতে হচ্ছে।
তবে রাশিয়া কবে এই বৈঠক ডেকেছে সে সম্পর্কে রুশ প্রতিনিধি কিছু বলেনি।
আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, রাশিয়া বারবার ইসরায়েল-হামাস যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে। তবে ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ক্রমাগত জোরালো হওয়ায় দীর্ঘদিনের বন্ধু ইসরায়েলের সঙ্গে এর সম্পর্ক জটিল হয়ে পড়েছে।
শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইরান ও আরব নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)