আফগানিস্তানে এবার সোশ্যাল মিডিয়া কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা
আল ইহসান ডেস্ক:
আফগানিস্তানে কিছু সোশ্যাল মিডিয়া কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু প্ল্যাটফর্মের নির্দিষ্ট ধরনের কনটেন্ট সীমিত করতে ফিল্টার প্রয়োগ করা হয়েছে।
তবে কী ধরনের পোস্ট ফিল্টারের আওতায় পড়ছে তা স্পষ্ট নয়। কাবুলের কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জানিয়েছেন, তারা এখন আর তাদের ফেইসবুক অ্যাকাউন্টে ভিডিও দেখতে পাচ্ছেন না, ইনস্টাগ্রাম অ্যাকসেস করতেও সমস্যা হচ্ছে।
আফগানিস্তান জুড়ে দুই দিনের জন্য ইন্টারনেট ও টেলিকম পরিষেবা বন্ধের ঘটনার এক সপ্তাহ পরে এ কনটেন্ট নিষেধাজ্ঞা এলো।
তালেবান সরকারের এক সূত্র বলছে, কিছু প্ল্যাটফর্মে নির্দিষ্ট ধরনের কন্টেন্ট সীমিত করতে কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগ করা হয়েছে।
এ নিষেধাজ্ঞা নিয়ে তালেবান সরকারের তরফে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।