জুলাই সনদ বাস্তবায়নে ঐকমত্যের বাইরে যাওয়ার সুযোগ নেই -আমীর খসরু
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন যে, জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেটুকু ঐকমত্য হয়েছে, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যে বিষয়গুলোতে ঐকমত্য হয়নি, সেগুলোর সমাধান পরবর্তী নির্বাচনের পর হবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নবনিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগারের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যতটুকু ঐকমত্য হবে, তার বাইরে যাওয়ার সুযোগ নাই। সেটা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আর যে বিষয়ে ঐকমত্য হবে না, সেগুলো আগামী নির্বাচনের পর সমাধান হবে।
বিএনপির এই নেতা আরও উল্লেখ করেন যে, বিএনপির দেওয়া অনেক বিষয় আছে যেখানে ঐকমত্য আসেনি, কিন্তু বিএনপি তা মেনে নিয়েছে। তাই সব দলেরও এই বাস্তবতা মেনে নেওয়া উচিত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।