আপনার ফোনে কেউ কি নজরদারি করছে, বুঝবেন যেভাবে
, ০৯ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২৬ আগস্ট, ২০২৩ খ্রি:, ১১ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
স্মার্টফোন গরম হলে:
কোনো কারণ ছাড়াই যদি ফোন গরম হয়ে যায়, তবে সতর্ক থাকতে হবে। কারণ, নজরদারি করার অ্যাপ বা স্পাইওয়্যারের মাধ্যমে ফোনের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ন্ত্রণ করলে ব্যাটারি বেশি খরচ হয়, ফলে দ্রুত গরম হয়ে যায়। স্বাভাবিক ব্যবহারের সময়ও যদি ফোন গরম হয়ে যায়, তবে বুঝতে হবে আপনার ফোনে স্পাইওয়্যার অ্যাপ রয়েছে।
দ্রুত ব্যাটারির চার্জ কমে যাওয়া:
নজরদারি করার অ্যাপগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে সব সময় চালু থাকে। এতে করে ব্যাটারির ওপর চাপ তৈরি হয় এবং দ্রুত চার্জ শেষ হয়ে যায়। ফলে বেশিক্ষণ ব্যবহার না করলেও যদি ফোনের ব্যাটারির চার্জ দ্রুত কমে যায়, তবে বুঝতে হবে ফোনে স্পাইওয়্যার অ্যাপ রয়েছে।
ফোন বন্ধ বা রিস্টার্ট হওয়া:
ফোনে ম্যালওয়্যার প্রবেশ করলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। বিভিন্ন ত্রুটিও দেখা দেয়। ফলে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে ফোন বন্ধ বা চালু হয়। এমন ঘটনা ঘটলে বুঝতে হবে ফোন হ্যাক হয়েছে।
দীর্ঘ সময় নিয়ে ফোন বন্ধ হওয়া:
ফোন বন্ধ হতে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি সময়ের প্রয়োজন হলে বুঝতে হবে ফোনে নজরদারি করার অ্যাপ রয়েছে। ফোনের ব্যাকগ্রাউন্ডে চালু থাকা নজরদারি করার অ্যাপগুলো নিষ্ক্রিয় করতে সময় বেশি প্রয়োজন হওয়ায় ফোন বন্ধ হতে দেরি হয়। তাই এ ধরনের ঘটনা ঘটলে বুঝতে হবে আপনার ফোনে স্পাইওয়্যার অ্যাপ রয়েছে।
ইন্টারনেট ডেটা ব্যবহার:
সাইবার হামলা চালিয়ে নজরদারি করার পাশাপাশি গোপনে ফোনে থাকা তথ্য নিয়মিত সংগ্রহ করতে থাকে সাইবার অপরাধীরা। এর ফলে ব্যবহারকারীদের অজান্তেই ইন্টারনেট ডেটা খরচ হতে থাকে। আর তাই প্রয়োজনের অতিরিক্ত ইন্টারনেট ডেটা খরচ হলে আপনি সন্দেহ করতেই পারেন যে, সম্ভবত ফোনে কেউ নজরদারি করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












