মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

আন্তর্জাতিক বিশেষ যোগাযোগ মাধ্যম সিরাতুল মুস্তাক্বীম উনার গুরুত্ব তাৎর্পয ও ব্যবহার বিধি প্রসঙ্গে (১)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, রাত ৩:৪৭
আন্তর্জাতিক বিশেষ যোগাযোগ মাধ্যম সিরাতুল মুস্তাক্বীম উনার গুরুত্ব তাৎর্পয ও ব্যবহার বিধি প্রসঙ্গে (১)
‘সিরাতুল মুস্তাক্বীম কি? উনার পরিচিতি বিষয়ে সংক্ষিপ্ত আকারে বলি।
সিরাতুল মুস্তাক্বীম হচ্ছেন মুসলমান উনাদের তৈরী একটি আন্তর্জাতিক বিশেষ যোগাযোগ মাধ্যম। যেটাকে প্রচলিত ভাষায় ‘সামাজিক যোগাযোগ মাধ্যম’ বা সোশ্যাল মিডিয়া বলা হয়।

‘সিরাতুল মুস্তাক্বীম’ নামকরণ প্রসঙ্গে-

আন্তর্জাতিক বিশেষ যোগাযোগ মাধ্যম ‘সিরাতুল মুস্তাক্বীম’ এই নামকরণ করেছেন যিনি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, হাবীবাতুল্লাহ, ছহিবায়ে নেয়ামত, রহমতুল্লিল আলামীন, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, যিনি আখাছ্ছুল খাছ আওলাদে রসূল যিনি আমাদের এবং সকল উম্মত উনাদের প্রাণপ্রিয় মা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আম্মাজান ক্বিবলা আলাইহাস সালাম তিনি।
সূতরাং এখানেই সিরাতুল মুস্তাক্বীম উনার শান-মান মর্যাদা মুবারক, উনার নিছবত মুবারক কোথায় এবং উনার গুরুত্ব তাৎপর্য কেমন সে বিষয়টি নাম করণেই স্পষ্ট হয়ে যায়।
পবিত্রতম কুরআন শরীফ উনার প্রথম সূরা শরীফ যাকে উম্মুল কুরআন শরীফ বলা হয়। সেই পবিত্র সূরা ফাতিহা শরীফ উনার পবিত্রতম ৬ নাম্বার আয়াত শরীফ-
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ‎﴿٦﴾
অর্থ: (হে মহান আল্লাহ পাক!) আমাদেরকে সহজ সরল পথ দান করুন।
উক্ত পবিত্র আয়াত শরীফ থেকে ‘সিরাতাল মুস্তাক্বীম’ লফয মুবারক নেয়া হয়েছে। যার অর্থ সহজ সরল পথ। কাজেই নামকরণ থেকেই উপলব্ধি করা যায় যে, এই আন্তর্জাতিক বিশেষ যোগাযোগ মাধ্যম দিয়ে সারা বিশ্বের মুসলমানগণ যারা হিদায়েতের পথ অন্বেষণকারী তারা হিদায়েতের পথ খুঁজে পাবে। যারা হক্ব পথ ও মত তালাশী তারা হক্ব মত ও পথ খুঁজে পাবে। যারা আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালী হওয়ার মাধ্যমে মহান আল্লাহ পাক উনার মুহব্বত মা’রিফত অর্জন করতে চায় তারা সেটা লাভ করতে পারবে। এমনকি যেসকল অমুসলিম সুখ শান্তির সঠিক পথ অন্বেষণ করে থাকে তারাও সুখে শান্তিতে থাকার সহজ সরল পথের দিশা পাবে।

লক্ষ্য-উদ্দেশ্য: (সন্তুষ্টি রেযামন্দি হাছিল করা)

প্রথমত লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে- যিনি খ¦ালিক, মালিক, রব মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি রেযামন্দি মুবারক হাছিল করা।
দ্বিতীয়ত- পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَرَفَعۡنَا لَكَ ذِكۡرَكَ
অর্থ: আমি আপনার আলোচনা মুবারক বুলন্দ করেছি। (পবিত্র সূরা আলাম নাশরাহ: পবিত্র আয়াত শরীফ ৪)
মহান আল্লাহ পাক তিনি উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ‍যিকির মুবারক উনার আলোচনা মুবারক বুলন্দ থেকেও বুলন্দতর করেছেন। এমন সুউচ্চ পর্যায়ে বুলন্দ করেছেন যে মহান আল্লাহ পাক উনার পবিত্র নাম মুবারক উনার সাথে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র নাম মুবারক সংযুক্ত করে দিয়েছেন। শুধু তাই নয়, মহান আল্লাহ পাক তিনি সমস্ত হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের নিয়ে উনার প্রিয় হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি সর্বক্ষণ পবিত্র ছলাত সালাম পাঠে মশগুল আছেন।
এখন উম্মত হিসেবে আমরা কি করছি? আমাদের কর্তব্য কি? আমরা যদি কামিয়াবী হাছিল করতে চাই, নিছবত মুবারক হাছিল করতে চাই, সন্তুষ্টি রেযামন্দি হাছিল করতে চাই তাহলে আমাদেরকেও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আলোচনা মুবারক, ছানা ছিফত মুবারক, উনার সম্মানিত সুন্নত মুবারক সারা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে দিতে হবে। মানুষ অনলাইনে-ইন্টারনেটে প্রবেশ করলেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আলোচনা মুবারক শুনবে, উনার পবিত্র শান মুবারকে না’ত শরীফ শুনবে, উনার সুন্নত মুবারক দেখবে। এমনভাবেই অনলাইনে-অফলাইনে সর্বত্র আমাদের ফালইয়াফরহু করতে চাই। এটা আমাদের জন্য মহান আল্লাহ পাক তিনি ফরয করে দিয়েছেন।
-০-

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ ১৫ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৫ ঘণ্টা আগে মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১ দিন আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ২ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ২ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ২ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ২ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২ দিন আগে