আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠন হতে পারে -আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণহত্যায় সংঘটিত অপরাধের বিচার ত্বরান্বিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠন করা হতে পারে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে এ কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি জানান, বিচার প্রক্রিয়া আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসময় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর স্থানান্তরের কথাও উল্লেখ করেন। আসিফ নজরুল বলেন, সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই নতুন ভবনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর কার্যক্রম শুরু হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।