মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

বছর বছর ঝিমোচ্ছে ১২১ প্রকল্প -বরাদ্দ আছে কাজ নেই

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, সকাল ৬:৩৯

নিজস্ব প্রতিবেদক:
উন্নয়নের নামে প্রকল্প বাস্তবায়নের ব্যাপক আগ্রহ দেখা যায় সরকারি কর্মকর্তাদের মধ্যে। প্রকল্প প্রণয়ন থেকে অনুমোদন পর্যন্তই সেই আগ্রহ থাকে তাদের প্রবলভাবে; কিন্তু বাস্তবায়ন পর্যায়ে গিয়ে সেই আগ্রহ তেমন দেখা যায় না। এ কারণে কোনো কাজ ছাড়াই একের পর এক অর্থবছর পার করে দিচ্ছে শত শত প্রকল্প। অনেক ক্ষেত্রে দশক পেরিয়ে গেলেও কাজ হয় না। যুগ পেরিয়ে গেলেও অগ্রগতি শূন্য- এমন নজিরও রয়েছে।
শুধু ২০২৩-২৪ অর্থবছরেই এমন ১২১টি উন্নয়ন প্রকল্প রয়েছে, যেগুলোতে কাজের কোনো অগ্রগতি হয়নি, শুধু কর্মীদের বেতন ও অফিস খরচ বাবদ অর্থ ব্যয় করা ছাড়া কোনো কাজই হয়নি। এসব প্রকল্প শূন্য অগ্রগতি নিয়ে ঝুলে রয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি), যা বোঝা বাড়াচ্ছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, ওই অর্থবছরে ১২১ প্রকল্পের শূন্য ভৌত অগ্রগতির পাশাপাশি আর্থিক অগ্রগতি শূন্য রয়েছে ৮৯টি প্রকল্পে। যেটাকে আইএমইডি বলছে হতাশাব্যঞ্জক।
শূন্য অগ্রগতি নিয়ে এডিপিতে ঝুলে থাকা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গুলশান, বারিধারা, বনানী লেক উন্নয়ন প্রকল্প। লেক উন্নয়ন প্রকল্পের কাজ ২০১০ সালে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ১৫ বছরেও কোনো কাজ করতে পারেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
১০ বছর ধরে কাজ ছাড়াই ঝুলে আছে ‘আইন ও বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অধস্তন বিচার বিভাগ ব্যবস্থাপনা শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্প।
রংপুরের ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটির মেয়াদ ছিল ২০২১ সাল পর্যন্ত। কিন্তু কোনো কাজ ছাড়াই দশক ধরে এডিপিতে ঝুলে রয়েছে।
দশ বছর ধরে কাজ ছাড়াই শূন্য অগ্রগতিতে ঝুলে রয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) ‘অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই বাজারের মাধ্যমে দারিদ্র্য হ্রাস’ শীর্ষক প্রকল্প।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ‘ঢাকা সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পটির অনুমোদনের ১০ বছর পেরিয়ে গেলেও কাজ শুরু হয়নি।
বাস্তবায়নে সবচেয়ে বেশি দৈনদশা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রকল্পে। গৃহায়ন কর্তৃপক্ষের তিনটি প্রকল্প ১০ থেকে ১৩ বছর ধরে শূন্য অগ্রগতি নিয়ে ঝুলে রয়েছে। এর মধ্যে ১৩ বছর ধরে কোনো কাজ ছাড়াই ঝুলে আছে ‘ঝিনাইদহ জেলার সদর উপজেলায় উন্নয়ন আবাসিক প্লট’ নির্মাণ প্রকল্প, এক দশক ধরে ঝুলে রয়েছে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর জন্য আবাসিক এবং বাণিজ্যিক প্লট সাইট ও পরিষেবা উন্নয়ন প্রকল্প।
পরিকল্পনা কমিশনের সাবেক সচিব মামুন আল রশীদ বলেন, কোনো কাজ ছাড়াই প্রকল্পগুলো বছরের পর বছর ঝুলে থাকা এডিপি এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের জন্য বোঝা। বছরের পর বছর ধরে কেন অগ্রগতি শূন্য অবস্থায়, এ বিষয়ে প্রকল্প পরিচালকদের জবাবদিহি অবশ্যই প্রয়োজন। পরিকল্পনা মন্ত্রণালয়ও দায় এড়াতে পারে না। এ ক্ষেত্রে পরিকল্পনা মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে মূল দায়দায়িত্ব হচ্ছে প্রকল্প পরিচালক (পিডি) এবং ওই সব মন্ত্রণালয়ের।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা ৩১ মিনিট আগে ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ… ৩২ মিনিট আগে কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্… ৩৩ মিনিট আগে খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক… ৩৫ মিনিট আগে স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল… ৩৬ মিনিট আগে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে ৩৭ মিনিট আগে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও… ৩৮ মিনিট আগে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়… ৩৯ মিনিট আগে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু… ৩৯ মিনিট আগে বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই… ৪০ মিনিট আগে অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়… ৪১ মিনিট আগে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল… ৪২ মিনিট আগে