আনার চাষে সফল দিনাজপুরের দুই বন্ধু
, ০১ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৯ মে, ২০২৬ খ্রি:, ০৫ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
দিনাজপুর সংবাদদাতা:
ভিনদেশি ফল আনার চাষের ওপর ভারতের মুম্বাইয়ের একটি কৃষি খামার থেকে প্রশিক্ষণ নেন দিনাজপুরের নাদিম হোসেন ও তার বন্ধু মনিরুজ্জান চৌধুরী। প্রশিক্ষণ শেষে সেখান থেকে চারা নিয়ে এসে ৪ বছর আগে দেশে বাগান করেন তারা।
প্রথম অবস্থায় অনেকেই আনার বাগান করায় নিরুৎসাহিত করেছিল তাদের। কিন্তু এখন দেশে সর্ববৃহৎ আনারের বাগান নিজেরা গড়েছেন বলে দাবি নাদিম ও মনিরুজ্জামানের।
দিনাজপুর সদরের রানীগঞ্জ বেলবাড়ী গ্রামে এই দুই যুবক নিজ উদ্যোগে ৪ একর জমিতে বিদেশি আনার ফলের বাগান করেছেন। আনার চাষে সফল হয়েছেন তারা। তাদের বাগানে এখন থোকায় থোকায় ঝুলছে ভিনদেশি ফল আনার।
সরেজমিনে রানীগঞ্জ বেলবাড়ী গ্রামে পৌঁছালে রাস্তার পাশেই ‘গ্রিন লিফ অ্যাগ্রো ফার্ম’ নামের বিশাল আনার বাগান চোখে পড়ে। প্রায় ৪ একর জমিতে আনারের গাছ রয়েছে এক হাজার এক’শটি। গত বছর আনার তেমন একটা ধরেনি তবে এ বছর বাগানের প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে ফল ধরেছে।
এ সময় কৃষি উদ্যোক্তা এ দুই যুবকের সঙ্গে কথা হয়। তারা জানান, পরীক্ষামূলকভাবে আনার চাষে তারা সফলতা পেয়েছেন। এবার অন্তত ১৩ থেকে ১৪ লাখ টাকার আনার ফল বিক্রির আশা করছেন তারা। তারা বলেন, পাইকাররা আগাম তাদের বাগানের আনার ক্রয়ে আগ্রহ দেখাচ্ছেন। পাইকারেরা খোঁজ খবর নিচ্ছেন কবে নাগাদ আমরা আনার ফল ভেঙ্গে বাজারজাত করবো।
নাদিম হোসেন ও মনিরুজ্জান জানান, বাগানে চারা রোপণের ৪ বছর পর এবারে গাছগুলোতে ফল এসেছে। একেকটি গাছে আনার ধরেছে ২০ থেকে ৬০টি করে। আগস্ট মাসের শেষ দিকে এসব ফল বিক্রি করা শুরু হবে।
উদ্যোক্তা নাদিম বলেন, রোগবালাই দেখা না দিলে একেকটি গাছ কমপক্ষে ৩০ বছর পর্যন্ত ফল দেয়। যত দিন যাবে, এসব গাছ থেকে তত বেশি ফল পাওয়া যাবে। প্রথমবারেই সফল হওয়ায় বাগান আরও সম্প্রসারণ করা হবে। আগামীতে এই ফল উৎপাদন করে আর্থিকভাবে লাভবানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনও সম্ভব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)