আদানিকাণ্ডে ‘নড়ে গেল’ যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার
আল ইহসান ডেস্ক:
গৌতম আদানির সংস্থার ধাক্কায় ‘নড়ে গেল’ যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। বৃহস্পতিবার রাতে বাজার খোলার কিছুক্ষণ পর আদানি গোষ্ঠীর শেয়ার দরের পতন হতে শুরু করে। এর প্রভাব পড়ে ডাও জোন্স সূচকেও।
জুমুয়াবার শেয়ারবাজারে আদানি এন্টারপ্রাইজেসের শেয়ারের দর ১০ শতাংশ পড়ে যায়। এই পরিস্থিতিতে আদানি পাওয়ার, আদানি গ্রিন এনার্জি, আদানি টোটাল গ্যাস (যার ৩৭.৪ শতাংশ শেয়ার ফরাসি সংস্থা টোটাল এনার্জির হাতে) এবং আদানি ট্রান্সমিশনের শেয়ার কেনাবেচা সাময়িকভাবে স্থগিত করা হয়।
গত সপ্তাহে হিনডেনবার্গের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর থেকে ক্রমাগত পড়ছে আদানিদের শেয়ারের দর। এ পর্যন্ত বাজারে আদানি গোষ্ঠীর সম্পদ ১০ হাজার কোটি ডলারেরও (প্রায় ৮ লাখ ২২ হাজার কোটি রুপি) বেশি কমে গিয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।