বিবিসি নিষিদ্ধের দাবিতে ভারতীয় সুপ্রিম কোর্টে মামলা
, ১২ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৬ তাসি, ১৩৯০ শামসী সন, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২১ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
২০০২ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কেন্দ্র করে হিন্দু ও মুসলিমদের মধ্যে হওয়া গুজরাট দাঙ্গা নিয়ে ‘দ্য মোদি কোশ্চেন’ নামে বিবিসির প্রকাশিত তথ্যচিত্র প্রদর্শন নিষিদ্ধ করেছে ভারত। ভারত এবং কেন্দ্রের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগে বিবিসিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়ে ভারতের সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে।
বিবিসির বিরুদ্ধে এমন অভিযোগ এনে সুপ্রিম কোর্টে করা আবেদনে উল্লেখ করা হয়েছে, নরেন্দ্র মোদির ওপর তৈরি তথ্যচিত্রটি ভারত ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। হিন্দু সেনা সভাপতি বিষ্ণু গুপ্ত ও বীরেন্দ্রকুমার সিংহ নামের একজনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলাটি করা হয়েছে। জুমুয়াবার এই আবেদনটিকে জরুরি তালিকাভুক্ত করার জন্য আবেদনকারীদেরকে নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
বিবিসি কর্মীদের বিরুদ্ধে তদন্তের দাবি তুলেও আদালতে একটি মামলা করা হয়েছে। ভারতের প্রধান বিচারক ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চে আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। বিবিসির তথ্যচিত্রে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেও পাল্টা আবেদন করা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে। আগামী সোমবার এই আবেদনের শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ রফতানিকারকদের
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৫০ লাখ, দুর্ঘটনা কমাতে চলছে অভিযান
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশজুড়ে ভ্যাপসা গরম, স্বস্তি মিলতে পারে ২০ জুনের পর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক লাফে সোনার দাম ভরিতে বাড়লো ৫৪৮২ টাকা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নাফনদী থেকে ৭ জেলেকে অপহরণ করে নিয়ে গেলো আরাকান আর্মি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুই সন্তানের বেশি হলে ‘মাতৃত্বকালীন ছুটি’ সীমিত করার বিধান চ্যালেঞ্জ করে রিট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক -শিক্ষামন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অকেজো রেললাইন নিলামে বিক্রি করা হয় না কেন, প্রশ্নে যা জানালেন মন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণমাধ্যমকে নিখুঁত করতে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন -তথ্যমন্ত্রী
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম-ক্রেতা সংকটে ফেরত ৩০ হাজার গরু, দুশ্চিন্তায় পাবনার খামারিরা
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)