রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলোবিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’

আতঙ্কে আত্মগোপনে আওয়ামী লীগ নেতারা

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, সকাল ৫:১৯
নিজস্ব প্রতিবেদক:
আন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ ও দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। হঠাৎ তৈরি হওয়া এই পরিস্থিতিতে গ্রেপ্তার-আতঙ্কে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সদ্য পতন হওয়া সরকারের মন্ত্রীরা। নেতাদের পাশাপাশি তাদের কাছের অনুসারীরাও মোবাইল বন্ধ রেখেছেন। এই অবস্থায় অসহায় হয়ে পড়েছেন কর্মীরা।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরে দাঁড়াচ্ছেন- গত সোমবার দুপুরে এমন খবর ছড়িয়ে পড়ার পরই আওয়ামী লীগের নেতাদের মধ্যে একধরনের আতঙ্ক তৈরি হয়। সেদিন বিকেল পর্যন্ত নেতাদের মোবাইল খোলা থাকলেও সন্ধ্যার পর থেকে বন্ধ পাওয়া যায় অনেকের ফোন। গত মঙ্গলবার অন্তত ৩০ জন নেতার মোবাইল ফোনে কল দিয়ে তা বন্ধ পাওয়া যায়।
গত সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে জানা যায়, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বাসায় ছিলেন তখন। তবে বিকেলের পর তিনি কোথায় আছেন, তা জানা যায়নি।
আওয়ামী লীগের সম্পাদকম-লীর এক নেতা বলেন, এমন পরিস্থিতি হতে পারে, সেটা তিন-চার বছর ধরেই বুঝতে ছিলাম। কিন্তু আমরা তো দলীয় সভাপতির কাছে যেতে পারিনি। ওনাকে একটি মহল নানা পরামর্শ দিয়ে এ পথে নিয়ে গেছে। এখন তারা কোথায় আছে জানি না। দলটির আরেক সম্পাদকম-লীর সদস্য বলেন, এখন আপাতত আত্মগোপনে আছি। এমন করে কয় দিন থাকতে পারব জানি না। তবে এ দুই নেতা দেশেই আত্মগোপনে আছেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণার পরেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাসাবাড়ি, রাজনৈতিক-ব্যক্তিগত কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। চট্টগ্রাম বিভাগের জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের ৮-৯ জন নেতার সঙ্গে কথা হয়। তাদের একজন বলেন, সোমবার থেকে পরিচিতজনের বাসায় আছি। কত দিন এভাবে থাকব জানি না। মনে হচ্ছে, এই বুঝি আমার ওপর হামলা হবে। আরেকজন বলেন, নেতারা একবার হুংকার দিয়ে বের হলেই কর্মীরা উজ্জীবিত হয়। কবে যে দলটা দাঁড়াবে আবার।
এদিকে সুযোগ বুঝে দেশ ছাড়ার চেষ্টা করছেন নেতাদের কেউ কেউ। দেশত্যাগের চেষ্টা চালাতে গিয়ে বিমানবন্দরে আটক হন সদ্য সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদও বিমানবন্দরে আটক হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। তবে হাছান মাহমুদের এক নিকটজন জানান, এ মুহূর্তে হাছান মাহমুদ দেশ ছাড়বেন না বলে জানিয়েছেন। তিনি এখন আত্মগোপনে আছেন।
আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কমপক্ষে ৪০ জনের নম্বরে কল দেন। তাদের মধ্যে কয়েকজন ছাড়া প্রায় সবার নম্বরই বন্ধ পাওয়া যায়। দু-একজনের হোয়াটসঅ্যাপ খোলা থাকলেও তারা রিসিভ করেননি। এক নেতার হোয়াটসঅ্যাপে কল দিলে বাসার কর্মচারী রিসিভ করে বলেন, স্যার কালকে যাওয়ার আগে মোবাইল রেখে গেছেন। ওই নেতা দেশের কোথাও আত্মগোপনে আছেন বলে জানান ওই ব্যক্তি।
গত সোমবার সন্ধ্যায় দলটির সভাপতিম-লীর সদস্য আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে এ প্রতিবেদকের কথা হলেও এখন তাদের ফোন বন্ধ পাওয়া যায়। সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, দেখা যাক কী হয়। সামনের দিকে তাকিয়ে আছি। তবে মঙ্গলবার থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
এদিকে সোমবার থেকে দলটির সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্যাহ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নম্বর বন্ধ পাওয়া যায়। বন্ধ রয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দীপু মনির মোবাইলও। কয়েক বছর ধরে দলের বিভিন্ন পর্যায়ে প্রভাব বিস্তারকারী দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদের নম্বরও বন্ধ পাওয়া যায়। তবে তারা দেশে, নাকি বাইরে আছেন, তা জানা যায়নি। সভাপতিম-লীর আরেক সদস্য মতিয়া চৌধুরী শারীরিকভাবে অসুস্থ বলে জানা গেছে।
এদিকে হঠাৎ তৈরি হওয়া পরিস্থিতিকে দলের জন্য দুর্যোগ বলে দাবি করছেন আওয়ামী লীগের নেতারা। মধ্যম সারির এক নেতা বলেন, গত রোববারও নেতাদের বড় গলার কথা শুনে আমাদের মধ্যে বিশ্বাস ছিল, যেকোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পারব। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে বিপরীত অবস্থা দেখে আমরা চরম হতাশ ও দলের নেতাদের প্রতি ক্ষুব্ধ হয়েছি। সময় এলে তাদের কাছে জবাব নেওয়া হবে।
মন্তব্য

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১৭ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১৭ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১৭ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১৭ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১৭ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১৭ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১৭ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১৭ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১৭ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১৭ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৮ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৮ ঘণ্টা আগে