ছলাত-সালাম ছানা-ছীফত প্রশংসা অনন্তকাল ধরেই করতে হবে
প্রতি দিনের ন্যায় গত লাইলাতুল আরবিয়া সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে ৯০ দিনব্যাপী ঐতিহাসিক মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা পবিত্র মিলাদ শরীফ পাঠ অতঃপর আজিমুশ্বান তওবা বায়াত মুবারক ও মুকবুল মুনাজাত শরীফ শেষে মহান মুরশিদে আযম, সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
তিনি বলেন- নুরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুমহান শান মুবারকে ছলাত সালাম, ছানা ছীফত প্রশংসা, ইত্তেবা অনুসরণ-অনুকরণ করা কুল কায়িনাতের জন্য অনন্তকালের জন্যই ফরয। মহান আল্লাহ পাক তিনি এবং উনার সম্মানিত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা তা করে যাচ্ছেন অন্তহীনভাবে। উম্মত হিসেবে সবার দায়িত্ব কর্তব্য হলো- সবক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নত মুবারক আমল করা, উনার সুমহান শানে ছলাত সালাম পড়া, উনার সুমহান প্রশংসায় মশগুল থাকা। একজন লোক ফরজ নামায পড়ে মনে করলো তার নামাযের হক আদায় করা হলো সেটা হবে না। বরং সুন্নত নামাযগুলো সুন্দরভাবে সম্পাদন করাও তার জন্য ফরজ। শরীয়তের হুকুমের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব অনেক বিষয় রয়েছে। শরীয়তের নিয়ম কানুনের সবটাই আমল করতে হবে। কারণ প্রতিটি হলো নেক কাজ নেক আমল। নেক কাজ যত বেশী করা যাবে ততই ফায়দা পাওয়া যাবে। এককথায় মুসলমানের প্রতিটি আমলে দায়েমীভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে, উনাকেই স্মরন করতে হবে।
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন- যে ব্যক্তি আমলই করলো না সে কিভাবে কবর হাশর-নশর মিজানে সুপারিশের আশা করতে পারে? সে কিভাবে রহমত বরকতের আশা করতে পারে? মনগড়া আমল করলেও হবে না। সর্বাবস্থায় সুন্নত মুবারক অনুযায়ী আমল করলেই রহমত বরকত নাজাতের কারণ হবে। আগে মুসলমানদের ঘরে ঘরে বাড়ীতে বাড়ীতে মক্তব ছিলো, ঘরে ঘরে তালিমগাহ ছিলো। বর্তমানে মক্তবের সংখ্যাও হ্রাস পেয়েছে আর ঘর হতে দ্বীনি তালিমও উঠে গেছে। দায়েমী স্মরন ছলাত-সালাম হতে মুসলমানদেরকে ফিরিয়ে রাখার জন্যই বিধর্মী বিজাতীয়রা মুসলমানকে শরীয়তের অনুসরন এবং সুন্নত মুবারকের অনুকরন করা হতে বিরত রেখেছে। কাফির মুশরিকদের এসব ষড়যন্ত্র চক্রান্ত হতে মুসলমান ঈমানদারদেরকে রক্ষা করতে এসমস্ত বিষয়গুলো বেশী বেশী আলোচনা করার জন্য দিকনির্দেশনা মুবারক দান করে তিনি আজিমুশ্বান নসীহত মুবারক সমাপ্ত করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।