আজ সুমহান ও বরকতময় পবিত্র ৫ই জুমাদাল ঊলা শরীফ! সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, ‘আক্বীলাতু বানী হাশিম, ‘আলিমাতু গইরুল মু‘আল্লামাহ্, ‘আল আরিফাহ্, আল ফাদ্বিলাহ্, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত সিবত্বতু রসূল আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মুবারক সৃষ্টির মধ্যে একক ও বেমেছাল। উনার সাথে কারো তুলনা হয় না। কাজেই উনার সাথে নিসবত মুবারকযুক্ত প্রত্যেক ব্যক্তিত্ব, বস্তু, বিষয় ইত্যাদিই সর্বশ্রেষ্ঠ ও মর্যাদাবান। উনার পবিত্র ক্বদম মুবারক উনার স্পর্শধন্য মাটি মুবারক- পবিত্র কা’বা শরীফ, পবিত্র আরশে আযীম শরীফ, পবিত্র কুরসী মুবারক, পবিত্র লওহ মুবারক, পবিত্র কলম মুবারক থেকে অধিকতর সম্মানিত ও মর্যাদাবান। সেক্ষেত্রে উনার আখাছছুল খাছ নিসবতযুক্ত, তায়াল্লুক প্রাপ্ত আওলাদ আলাইহিমুস সালাম উনাদের মর্যাদা-মর্তবা মুবারক, ফাযায়িল-ফযীলত মুবারক, বুযূর্গী-সম্মান মুবারক কিরূপ হবে- তা সহজেই অনুমেয়।
প্রসঙ্গত আজ পবিত্র ৫ই জুমাদাল ঊলা শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, ‘আক্বীলাতু বানী হাশিম, ‘আলিমাতু গইরুল মু‘আল্লামাহ্, ‘আল আরিফাহ্, আল ফাদ্বিলাহ্, সাইয়্যিদাতুনা হযরত সিবত্বতু রসূল আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সঙ্গতকারণেই আজকের দিনটি অব্যক্ত, অবর্ণনীয় রহমত মুবারক, বরকত মুবারক, নাজাত মুবারক ও ফযীলতপূর্ণ একটি দিন। সুবহানাল্লাহ!
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, ‘আক্বীলাতু বানী হাশিম, ‘আলিমাতু গইরুল মু‘আল্লামাহ্, ‘আল আরিফাহ্, আল ফাদ্বিলাহ্, সাইয়্যিদাতুনা হযরত সিবত্বতু রসূল আছ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিতা সিব্ত্বতুন (নাতনী) আলাইহাস সালাম। সুবহানাল্লাহ! কারণ তিনি অনেকদিক থেকে সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সাথে যুক্ত। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, ‘আক্বীলাতু বানী হাশিম, ‘আলিমাতু গইরুল মু‘আল্লামাহ্, ‘আল আরিফাহ্, আল ফাদ্বিলাহ্, সাইয়্যিদাতুনা হযরত সিবত্বতু রসূল আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিতা আম্মাজান আলাইহাস সালাম হচ্ছেন, সাইয়্যিদাতু নিসায়ি ‘আলাল আলামীন, উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি’য়াহ আলাইহাস সালাম। সুবহানাল্লাহ! উনার মহাসম্মানিত আব্বাজান আলাইহিস সালাম হচ্ছেন ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ! উনার মহাসম্মানিতা নানীজান আলাইহাস সালাম হচ্ছেন, আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহ্লিল জান্নাহ, উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ!
মূলত তিনি হচ্ছেন এই পবিত্র সূরা লুকমান শরীফ উনার পবিত্র ২৭ নং আয়াত শরীফ উনার পরিপূর্ণ মিছদাক। যেখানে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “পৃথিবীতে যত গাছ আছে, সমস্ত গাছ যদি কলম হয় এবং সমুদ্রের সাথে আরো সাত সমুদ্র যুক্ত হয়ে কালি হয়, (এবং সমস্ত মাখলূকাত মিলে মহান আল্লাহ পাক উনার ছানা-ছিফত মুবারক লিখতে থাকে) তারপরও মহান আল্লাহ পাক উনার ছানা-ছিফত মুবারক বর্ণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ! নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়।” সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
কিন্তু অতীব দুঃখজনক হলেও সত্য এ বিষয়ে মিডিয়া তথা রাষ্ট্রীয় নীতি-নির্ধারক মহল, পরিচালক মহল এমনকী নামধারী উলামায়ে সূ’য়ের মাঝেও কোনো আলোড়ন বা অংশগ্রহণ নেই।
পাশাপাশি উল্লেখ্য, মুসলমানরা আজ আমলহীন। আমল করাটাকে তারা কষ্টসাধ্য মনে করে। অথচ মুসলমানরা যদি উনাদের সম্মানিত দিবস মুবারক উনাদেরকে যথাযথ তা’যীম-তাক্বরীমের সাথে পালন করতো, তাহলে রহমত-বরকত নাযিল হতো। এতে মুসলমানরা খুব সহজেই নেককার, পরহিযগার তথা খালিছ আল্লাহওয়ালা ও আল্লাহওয়ালীতে পরিণত হতে পারতো। সুবহানাল্লাহ!
এজন্য সকল মুসলমানের জন্য ফরয হলো, উনাদের পবিত্র সাওয়ানেহ উমরী মুবারক জেনে প্রতি ক্ষেত্রে উনাকে অনুসরণ-অনুকরণ করা। আর সরকারের জন্যও ফরয হচ্ছে- উনাদের পবিত্র জীবনী মুবারক শিশুশ্রেণী থেকে শুরু করে সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সিলেবাসের অন্তর্ভুক্ত করা। পাশাপাশি এদিনে সরকারি ছুটি ঘোষণা করা।
মূলত, এসব দায়িত্ব ও সচেতনতা তখনই অর্জিত হবে, যখন যথাযথ সম্মানিত ইসলামী মূল্যবোধ জাগরূক থাকবে। কিন্তু তার জন্য প্রয়োজন খাছ রূহানী ফয়েজ-তাওয়াজ্জুহ মুবারক।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
আরও পড়ুন
সব ›
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব উভয় দেশের বাণিজ্যিক, মানবিক সম্পর্কের উপরে মুসলিম ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা উজ্জীবিত হোক।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
মেট্রোরেলে মৃত্যুপথযাত্রীকে একটু বসতে না দেয়ার মত নির্মম, নিষ্ঠুর কাজকে রাষ্ট্র অপরাধ বলতে পারছে না অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারছে না আবার সহমর্মীতার মূল্যবোধের উজ্জীবনও ঘটাতে পারছে না।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
ভরা পর্যটন মৌসুমে (নভেম্বর-জানুয়ারি) বারবার অবরোধ ও সহিংসতার ঘটনা নারিকেল দ্বীপের মতই পার্বত্য এলাকার উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং পার্বত্য এলাকা দখলের নীল নকশা।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
পরিবেশের তথাকথিত যুক্তিতেই বরং সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত নারিকেল দ্বীপ খোলা রাখলে জীবন-জীবিকা, পরিবেশ এবং সার্বভৌমত্ব সমুন্নত থাকে। নারিকেল দ্বীপ জনযোগাযোগ মুক্ত থাকায় আরাকান আর্মি নারিকেল দ্বীপ দখলের দুঃস্বপ্ন দেখে, এদেশের জেলেদের আটক করে।
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুর…
স্কুল শিক্ষায় নতুন ৪ বই অনুমোদন হারাম খেলাধুলা, মেয়েদের খেলাধূলায় অগ্রনী হওয়া, নাচ-গান ইত্যাদি অন্তর্ভূক্ত হচ্ছে পাঠ্যপুস্তকে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।