আজ থেকে রাজধানীর ১৩টি পয়েন্টে ন্যায্য মূল্যে ডিম বিক্রি শুরু
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দুই সিটি করপোরেশনের ১৩টি জায়গায় সুলভ মূল্যে ডিম পাওয়া যাবে। আজ রোববার (১০ নভেম্বর) থেকে এসব ডিম বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর বিএফডিসিতে ‘বিগত সরকারের সৃষ্ট সিন্ডিকেট বাজার অস্থিরতার জন্য দায়ী’ শীর্ষক এক ছায়া সংসদে অংশ নিয়ে তিনি এই তথ্য জানান।
আলীম আখতার খান বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭টি ও উত্তর সিটি করপোরেশনে ৬টি স্থানে এ কার্যক্রম চলবে। এতে সুলভ মূল্যে ক্রেতারা ডিম কিনতে পারবেন বলে আশা করছি।
আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অধিদফতরের মহাপরিচালক বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে সরকারের সুশাসন দরকার।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।