আগের চেয়ে কম দামে সার পাচ্ছে সরকার
, ২১ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৩ এপ্রিল, ২০২৩ খ্রি:, ৩০ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ইউরিয়া, এমওপি ও ডিএপি সার কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে।
ছয়টি পৃথক প্রস্তাবে আন্তর্জাতিক বাজার থেকে একসঙ্গে দুই লাখ ৩০ হাজার টন তিন ধরনের সার কিনছে সরকার; যেখানে আগের চেয়ে কেজিতে সর্বোচ্চ ১৬ টাকা পর্যন্ত দাম কমেছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৯০ হাজার টন ইউরিয়া সার কিনতে শিল্প মন্ত্রণালয়ের তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এছাড়া বৈঠকে এক লাখ টন এমওপি সার কিনতে কৃষি মন্ত্রণালয়ের দুটি প্রস্তাব এবং ৪০ হাজার টন ডিএপি সার কিনতে একই মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাব অনুমোদন পেয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে বিসিআইসির জন্য রাষ্ট্রীয় চুক্তির আওতায় কাতারের মুনতাজাতের কাছ থেকে ১৪তম লটে ৩০ হাজার টন ইউরিয়া সার ৯৯ কোটি ১১ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রতিকেজির দাম দাঁড়াচ্ছে ৩৩ টাকা।
বিসিআইসির আরেক প্রস্তাবে কাফকোর কাছ থেকে ১৫তম লটে ৩০ হাজার টন ইউরিয়া সার ৯৯ কোটি ৬৫ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রতিকেজির দাম দাঁড়াচ্ছে প্রায় ৩৩ টাকা ২১ পয়সা।
বিসিআইসির তৃতীয় প্রস্তাবে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টের কাছ থেকে ২০তম লটে ৩০ হাজার টন ইউরিয়া সার ৯৫ কোটি ২৫ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে দাম দাঁড়াচ্ছে প্রায় ৩১ টাকা ৭৫ পয়সা।
কৃষি মন্ত্রণালয়ের গত সোমবারের তথ্য অনুযায়ী, সর্বশেষ কেনাকাটায় আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম ছিল ৪৮ টাকা। সেই হিসাবে ইউরিয়া সারের তিনটি লটে প্রতিকেজি সারের দাম ১৫ টাকা থেকে ১৬ টাকা পর্যন্ত কমেছে।
এদিন কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএডিসির জন্য রাষ্ট্রীয় চুক্তির আওতায় কানাডার কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের কাছ থেকে প্রথম লটে ৫০ হাজার টন মিউরেট অব পটাশ (এমওপি) সার ২৩৭ কোটি ৬৭ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। একই দামে ৫০ হাজার টনের দ্বিতীয় লট কেনার অনুমোদনও দেওয়া হয়েছে।
এতে প্রতিকেজির দাম পড়ছে ৪৭ টাকা ৫৪ পয়সা। যদিও গত সোমবার কৃষি মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতিকেজি এমওপি সারের দাম ছিল ৬০ টাকা। সেই হিসাবে এমওপির দামও কমেছে কেজিতে ১২ টাকা ৫০ পয়সা।
কৃষি মন্ত্রণালয়ের তৃতীয় প্রস্তাবে বিএডিসির জন্য রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি এসএর কাছ থেকে দ্বিতীয় লটে ৪০ হাজার টন ডিএপি সার প্রায় ২৩৯ কোটি ৩২ লাখ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রতিকেজির দাম পড়ছে প্রায় ৫৯ টাকা ৮৩ পয়সা।
কৃষি মন্ত্রণালয়ের সবশেষ হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতিকেজি ডিএপি সারের দাম ছিল ৭০ টাকা। এখানেও কমেছে ১০ টাকা করে।
সব ধরনের সারের দাম গত ১০ এপ্রিল থেকে পাঁচ টাকা করে বাড়ানোর পর বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া সার ২৭ টাকা, ডিএপি সার ২১ টাকা, টিএসপি সার ২৭ টাকা ও এমওপি সার ২০ টাকা করে বিক্রি হচ্ছে। দামের বাকি অংশ সরকারের ভর্তুকি থেকে যাচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












