ধান-চালের সংগ্রহ মূল্য ২ টাকা বাড়ল
, ২২ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৪ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৪ এপ্রিল, ২০২৩ খ্রি:, ০১ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আসন্ন বোরো মৌসুমের ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। এ মৌসুমে ৩০ টাকা কেজি দরে ৪ লাখ টন ধান, ৪৪ টাকা কেজি দরে ১২.৫০ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার।
একই সঙ্গে ১ লাখ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী মে মাসের শুরু থেকে ওই অভ্যন্তরীণ সংগ্রহের কাজ শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
সরকারের খাদ্য পরিধারন ও মূল্যায়ন কমিটির-এফপিএমসি সভায় গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এসব সিদ্ধান্ত হয়েছে। সভায় প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। সিদ্ধ চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকায় কেনার সিদ্ধান্ত হয়েছে। ২০২২ সালে বোরো সংগ্রহ মৌসুমে ধান-চাল ও গমের মূল্য ছিল যথাক্রমে ধান ২৭ টাকা, সিদ্ধ চাল ৪০ টাকা এবং গম ২৮ টাকা।
আগামী ৭ মে বোরো ধান-চাল সংগ্রহ শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে। গমের সংগ্রহ মূল্য ৩৫ টাকা করা হয়েছে। সংগ্রহের লক্ষ্যমাত্রা এক লাখ টন।
গত বছর বোরো মৌসুমে সাড়ে ছয় লাখ টন ধান ও ১৩ লাখ ৬১ হাজার টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। লক্ষ্যমাত্রার বিপরীতে গত বছরের ২৮ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত দুই লাখ ৬৮ হাজার ২৪৮ টন ধান ও ১৩ লাখ ৫১ হাজার টন ৪৭৯ টন চাল সংগ্রহ করে সরকার। ধান কেনা হয়েছিল ২৭ টাকা ও চাল কেনা হয়েছিল ৪০ টাকা দরে।
কৃষিমন্ত্রী মুহম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘গত বছরের চেয়ে এবার ধানের দাম বাড়ানো হয়েছে। এমনিতেই বাজারের দামটা একটু বেশি আছে। আমরা যে বাড়িয়েছি, সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গত বছর বাজারে বেশি দাম থাকায়, সেই অনুযায়ী আমাদের দাম কম থাকায় আমরা ধান সংগ্রহ করতে পারিনি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)