আগুনে ঘর হারানো ৫ হাজার রোহিঙ্গা খোলা আকাশের নিচে
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে আগুনে গৃহহীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা শীতে চরম কষ্টে আছেন। নারী-শিশুরা সবচেয়ে বেশি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন।
গত ১১ জানুয়ারি কুতুপালংয়ের (ক্যাম্প-৫) রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকা-ের পর প্রায় সাত দিন দিন কেটে গেলেও কেউ মাথা গোঁজার ঠাঁই পাননি। অগ্নিকা-ের এ ঘটনায় গৃহহীন হয়ে পড়া অন্তত পাঁচ হাজার মানুষ এখনও খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা জানান, এখন দ্রুত তাদের শীতবস্ত্র আর মাথা গোঁজার ঠাঁই দরকার।
সরেজমিন ঘুরে দেখা গেছে, ত্রিপলের ছাউনি টেনে সেটির নিচে কোনোরকমে দিন পার করছেন রোহিঙ্গারা। তবে চালার চারদিকে কোনও ঘেরা না থাকায় শীতে কাবু হচ্ছেন নারী ও শিশুরা।
জানতে চাইলে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন বলেন, ‘গৃহহীন রোহিঙ্গাদের ঘর মেরামতের কাজ শুরু হয়েছে। এ ছাড়া তাদের নিয়মিত খাবার দেওয়া হচ্ছে এবং সার্বক্ষণিক তাদের খোঁজ রাখা হচ্ছে।’
টেকনাফ উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় রুদ্র বলে, ‘শীতকালে নারী-শিশুরা ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে থাকে। তারা ডায়রিয়া, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, সর্দি-জ্বর, কাশি ও চোখের অ্যালার্জিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। চিকিৎসা নিতে আসা সব রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।