বরাদ্দপ্রাপ্ত ছিন্নমূলদের উচ্ছেদ করে হচ্ছে দক্ষিণ সিটির গাড়ির পুল
নব্বইয়ের দশকে এরশাদ সরকারের আমলে ধলপুরের সিটি পল্লিতে পুনর্বাসন করা ছিন্নমূল মানুষের থাকার জায়গায় পরিবহন পুল ও গ্যারেজ নির্মাণ করছে দক্ষিণ সিটি করপোরেশন। এতে এখানে প্রায় ৩৫ বছর ধরে বসবাস করা বাসিন্দাদের খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে। সিটি পল্লির বাসিন্দাদের দাবি, দীর্ঘ সময় ধরে আমরা সিটি করপোরেশনকে এই জায়গার জন্য ভাড়াও পরিশোধ করেছি। কিন্তু হঠাৎ করে আমাদের থেকে ভাড়া নেয়া বন্ধ করে দেয়। এছাড়া আমাদের উচ্ছেদ করে পুনরায় ঘর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু দীর্ঘ ৯ মাস পার হলেও কোনো ধরনের ঘর বা থাকার জায়গা দেওয়া হচ্ছে না। এমনকি আমাদের সঙ্গে সাক্ষাৎও করা হচ্ছে না। আমরা এখন খুবই মানবেতর জীবনযাপন করছি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কোনো রকম প্লাস্টিকের কাগজের বেড়া দিয়ে এই শীতের মধ্যে থাকছেন তারা। এই ছোট খুপরিতে চার-পাঁচ জন এক সঙ্গে থাকছে। শীতে ও অসুস্থ হয়ে ইতিমধ্যে অনেক বৃদ্ধ মারাও গেছেন বলে জানান তারা। তাদের দাবি, আমরা এখন কোথায় গিয়ে উঠব, কিছুই জানি না। যার কারণে এক পাশে নির্মাণকাজ চললেও আমরা এখানে খোলা আকাশের নিচে আছি। কিন্তু আমাদের প্রতিদিনই হুমকি দিচ্ছে আমাদের এই কাগজের বেড়া বা খুপরি উঠিয়ে নিতে।
জানা যায়, রাজধানীর যাত্রাবাড়ীতে ধলপুরের এ ছিন্নমূলদের উচ্ছেদ করে সিটি করপোরেশন গাড়ি রাখার স্থান ‘কেন্দ্রীয় যানবাহন বিশ্রামাগার’ বানাচ্ছে। এটি নির্মাণের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস জানান, পর্যায়ক্রমে এ এলাকায় বৈধভাবে বসবাস করা উচ্ছেদের শিকার সবার জন্যই পুনর্বাসন ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, পাঁচ একর জায়গাতে আমরা আমাদের কর্মচারীদের পুর্নবাসন এবং ১২৬টি পরিবার যারা তেলেগু সম্প্রদায় আছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছি। বাকি ১০ একর ৭ শতাংশ জমিতে আধুনিকভাবে সব যন্ত্রপাতি, গাড়ি ও বিশ্রামাগার করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।