আগামী সংসদে আ’লীগকে পুনর্বাসনের ছক: টার্গেট তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক:
এত দিন তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শী নেতৃত্বের দিকে ভ্রুক্ষেপ করেনি ইসলামী লেবাসধারী রাজনৈতিক দল। কিন্তু রাজনৈতিক সঙ্কটের সুরাহার লক্ষ্যে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের লন্ডন ছুটে গিয়ে তার সঙ্গে বৈঠক এবং যৌথ ঘোষণার পর তারা বুঝতে পারেন বাংলাদেশের রাজনীতিতে তাদের অবস্থান ঠুকনো। ইউনূসের লন্ডন বৈঠকে রোজার আগের নির্বাচনের ঘোষণা পরিষ্কার হয়ে উঠে দেশের রাজনীতিতে তারেক রহমান আন-প্যারালাল নেতা।
তারেক এবং বিএনপিকে ঠেকাতে দিল্লির তাবেদার রাজনৈতিক দল, দেশি-বিদেশি শক্তি, ইসলামী লেবাসধারী দু’টি রাজনৈতিক দল হঠাৎ করে সংখ্যানুপাতিক পদ্ধতির (পিআর) নির্বাচনের দাবিতে সোচ্চার হয়ে উঠে। দিল্লির নীলনকশা অনুযায়ী আগামী সংসদে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব নিশ্চিত করাই তাদের উদ্দেশ্য।
এক সময় বুঝতে পারে, নির্বাচন হলে জনগণের ভোটে বিএনপির ক্ষমতায় যাওয়া ঠেকানো যাবে না। শুধু তাই নয়, তারেক রহমানের নেতৃত্বে আগামীর নির্বাচিত সরকার গঠিত হলে দেশ শক্তিশালী হয়ে উঠবে এবং পশ্চিমা ও দিল্লির দাদাগিরি করা কঠিন হয়ে পড়বে। বিএনপি ক্ষমতায় গেলেও তারেক রহমান নেতৃত্বে থাকলে ভারতের আধিপত্যবাদ হাওয়ায় উড়ে যাবে। নেতৃত্ব থেকে তারেক রহমানকে মাইনাস করা গেলে রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপি দুর্বল ও ভঙ্গুর হয়ে যাবে।
এ জন্যই নির্বাচনের আগে বিএনপির নেতৃত্ব থেকে তারেক রহমানকে দূরে সরাতেই পশ্চিমা শক্তি ও দিল্লির নীলনকশা অনুযায়ী পরিকল্পিতভাবে বিএনপিকে ‘চাঁদাবাজের দল’ ব্র্যান্ডিংয়ের মিশন সোশ্যাল মিডিয়ায় শুরু করা হয়। এ জন্য ভাড়াতে ইউটিউবার, কনটেন্টক্রিয়েটর, ব্লগার, দিল্লির সেবাদাস গণমাধ্যমকর্মী ও ইসলামী লেবাসধারী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে উঠে। দেশের কোথাও কোনো অঘটন ঘটলে প্রকৃত ঘটনা জানার আগে বিএনপি, যুবদল, ছাত্রদলের নাম জুড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালানো হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।