আকুর বিল পরিশোধের পর কমলো রিজার্ভ
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১.৬৭ বিলিয়ন ডলার বিল পরিশোধের পর দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের (বিপিএম৬) কিছুটা নিচে নামলো। একই সময়ে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৪.৯০ বিলিয়ন ডলার।
গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা।
মুখপাত্র জানান, আকুর দায় পরিশোধ ও সমন্বয় করা হয়। বর্তমানে দেশের রিজার্ভ ২৪.৯০ বিলিয়ন ডলার আর বিপিএম-৬ হিসাবে ২০ বিলিয়ন ডলার রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বুধবার পর্যন্ত নিট রিজার্ভ বা বিপিএম-৬ হিসাবে রিজার্ভ ছিল ২১.৬৭ বিলিয়ন। আর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব পদ্ধতি অনুসারে রিজার্ভ ছিল ২৬.৫৭ বিলিয়ন ডলার।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।