শিশুটি জানে না তার পরিবারের কেউ বেঁচে নেই
উঠানে ৪ খাটিয়া, শিশু ফাহিম এখনো জানে না তার পরিবারের কেউ বেঁচে নেই
বাড়ির উঠানে রাখা চারটি খাটিয়া। মরদেহের অপেক্ষা করছেন স্বজনসহ পুরো গ্রামবাসী।
সাভারে অ্যাম্বুলেন্সের সঙ্গে দুটি বাসের সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে পুড়ে মারা গেছেন তারা সবাই। তাদের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভাবনদত্ত গ্রামের।
১১ বছরের শিশু ফাহিম এখনো জানে না তাদের মৃত্যুর খবর। মাদ্রাসার হোস্টেলে থেকে পড়াশোনা করে সে।
নিহত ফারুক হোসেন সিদ্দিকীর ছোটভাই মামুন সিদ্দিকী বলেন, ঢাকায় ডাক্তার দেখানোর জন্য গত রাত ১১টার দিকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা থেকে ছেলে ফুয়াদ সিদ্দিকী ও তার বোনকে নিয়ে অ্যাম্বুলেন্স যোগে রওনা দেন ঢাকার উদ্দেশ্য। ঘাটাইল উপজেলার হামিদপুর থেকে অ্যাম্বুলেন্সে ওঠেন ফারুক সিদ্দিকী।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন হেপলু জানান, রাতে তিনি ফারুক সিদ্দিকীকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে বাড়ি আসেন। এক সঙ্গে চা পান করেছেন। তার ভাষ্য এলাকায় ফারুক সিদ্দিকীর মতো ভালো মানুষ আর হবে না। তার মৃত্যুতে কাঁদছে পুরো গ্রামের মানুষ।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।