আওয়ামী আইনজীবীদের সরিয়ে নতুন প্যানেল দিতে পারেনি দুদক
, ২৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৯ জুলাই, ২০২৫ খ্রি:, ০৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
জুলাই গণঅভ্যুত্থানের ১১ মাস অতিবাহিত হয়ে গেলেও দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের দায়ের করা মামলাগুলো পরিচালনার জন্য সারাদেশের জেলা বার ও উচ্চ আদালতে দুদকের ১৩৫ আওয়ামী দোসর আইনজীবীদের সরিয়ে নতুন নিয়োগ দিতে পারেনি।
দুদক সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে দুদক প্যানেল আইনজীবী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি এখনো সেই নিয়োগের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। বরং হচ্ছে, হয়ে যাবে বলে কাল ক্ষেপন করা হচ্ছে। ফলে বিচার প্রক্রিয়ায় গতি হারাচ্ছে দুদকের মামলাগুলোর। মামলার বাদী দুদক কর্মকর্তারা কমিশন এবং ঊর্ধ্বতনদের কাছে আওয়ামী শাসনামলে স্বৈরাচারের মদদপুষ্ট এবং তৎকালীন আইনমন্ত্রীর অনুগ্রহ প্রিয় নিয়োগ পাওয়া প্যানেল আইনজীবীদের বিরুদ্ধে মামলার শুনানিতে গাফলতি, আদালতে অনুপস্থিতিসহ নানা অভিযোগ উত্থাপন করে কোনো প্রতিকার পাচ্ছে না।
দুদকের লিগ্যাল শাখা জানিয়েছে, দুদকের মামলা পরিচালনার জন্য অভিজ্ঞ আইনজীবীদের কাছ থেকে তালিকাভুক্তির আবেদন আহ¦ান করা হয়েছে। কিন্তু আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে না। যারা আবেদন করেছে তাদের আবেদনগুলো লিগ্যাল শাখায় যাচাই বাছাই করা হচ্ছে।
অপরদিকে দুদকের প্যানেল ল’ইয়ার হতে ইচ্ছুক কয়েকজন আইনজীবীর সঙ্গে আলাপ করে জানা গেছে, দুদক যেসব যোগ্যতায় আইনজীবীর আবেদন আহ¦ান করেছে তা পূরণ করা কঠিন এবং আর্থিক ব্যয় সাপেক্ষ। আইনজীবীদের মামলা পরিচালনার অভিজ্ঞতা, আইনজীবীর করা মামলার রায় হওয়া সার্টিফাইড কপি দিয়ে আবেদন করতে হবে। তা ছাড়া বিজ্ঞপ্তির শর্ত নিয়েও অনেকের আপত্তি রয়েছে।
বিজ্ঞপ্তিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মামলা পরিচালনায় সুপ্রিম কোর্ট ও সারা দেশে জেলাভিত্তিক সম্পূর্ণ অস্থায়ীভাবে কেস টু কেস ভিত্তিতে প্যানেল আইনজীবী/পিপি নিয়োগ দেওয়ার কথা বলা হলেও শর্ত নিয়ে আইনজীবীদের মধ্যে সমালোচনামূলক আলোচনা রয়েছে।
কমিশনের ওয়েবসাইটে গত ১১ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করে ১৫ দিনের মধ্যে কমিশনের সচিব বরাবর আবেদন করতে বলা হয়েছিল। কিন্তু বিজ্ঞপ্তির সাড়ে ৪ মাস অতিক্রান্ত হলেও এখনো দুদক আইনজীবী নিয়োগ দিতে পারেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে বিজিবির বাধায় ৩ জনকে ফেরত, মধ্যরাতে আরও ৬ জনের পুশইন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একাধিক অনৈতিক সম্পর্কের জেরে বাবা-মা’র হাতেই খুন হয় মেয়ে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে -স্বাস্থ্যমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না -রুমিন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরে আসুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ -ভূমিমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিলো না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)