গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত হল না কেন?
, ২৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৯ জুলাই, ২০২৫ খ্রি:, ০৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে গুলিতে নিহত চারজনের লাশ সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই দাফন বা সৎকার করে ফেলা হয়েছে; তাতে ভবিষ্যতে মামলা চালাতে জটিলতা হবে কি না, সেই প্রশ্ন উঠেছে।
সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলেছেন, ময়নাতদন্ত না হওয়ায় তারা কার গুলিতে নিহত হলেন, তা উদঘাটনের সম্ভাবনাও কমে গেল।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বলেছে, এভাবে মারা যাওয়া চারজনের লাশ নিয়ে যাওয়ার প্রক্রিয়াটাই তো অবৈধ। যখন যে ঘটনাই ঘটুক না কেন, যদি আইনের জায়গায় চিন্তা করি, তাহলে ময়নাতদন্ত ছাড়া তাদের লাশ দাফন করবেন কীভাবে।
“যেহেতু এটা একটা ক্রিমিনাল ইনভেস্টিগেশনের বিষয়। এরকম ক্রিমিনাল কেইসে পোস্ট মর্টেম ভাইটাল এভিডেন্স।”
গুলি করল কে?
পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বুধবারই বলেছিলেন গোপালগঞ্জের সংঘাত দমনে পুলিশ কোনো ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহার করেনি। তাহলে কাদের গুলিতে চারজনের মৃত্যু হল, সে প্রশ্নের উত্তের মেলেনি বৃহস্পতিবারও।
এর সুরাহা কীভাবে হবে জানতে চাইলে আইনজীবী জ্যোতির্ময় বলেছে, পোস্টমর্টেম হলে না হয় বোঝা যেত কোন ধরনের গুলি বা কোন ধরনের আঘাত পাওয়া গেল। ব্যালাস্টিক টেস্টের প্রশ্ন আছে, যেখানে জানা যাবে কোন ধরনের গুলি নিহতদের শরীরে রয়েছে।
এরকম ঘটনায় ময়নাতদন্তটা খুব জরুরি। ময়নাতদন্ত না হওয়াটা আইনের বাত্যয়। এবং এটা তড়িঘড়ি করে কোনো অপরাধ চাপা দেওয়ার চেষ্টাও তো হতে পারে। এটায় আমরা সিরিয়াসলি আপত্তি জানাই। যে কোনো পরিস্থিতিতেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একটা নৈর্ব্যত্তিক জায়গা ধরে রেখে তাদের আচরণ ঠিক রাখবে, সেজন্যই তো এতগুলো (২০২৪ এর অভ্যুত্থানে) মানুষ প্রাণ দিয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে বিজিবির বাধায় ৩ জনকে ফেরত, মধ্যরাতে আরও ৬ জনের পুশইন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একাধিক অনৈতিক সম্পর্কের জেরে বাবা-মা’র হাতেই খুন হয় মেয়ে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে -স্বাস্থ্যমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না -রুমিন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরে আসুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ -ভূমিমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিলো না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)