আইপিএলে জুয়া, ভারতে একই পরিবারের ৩ জনের আত্মহত্যা
, ২০ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ তাসি’, ১৩৯২ শামসী সন , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ০৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ভারতের কর্ণাটকের মাইসুরু জেলায় অনলাইন জুয়ায় বড় অঙ্কের অর্থ হারানোর পর একই পরিবারের তিনজন আত্মহত্যা করেছে। গত সোমবার রাত ও মঙ্গলবারের মধ্যে এই ঘটনা ঘটে। নিহতরা হলো জোশ অ্যান্টনি, তার ভাই জোবি অ্যান্টনি এবং জোবির স্ত্রী শর্মিলা।
পুলিশের বরাত দিয়ে জানা গেছে, জোবি অ্যান্টনি ও শর্মিলা আইপিএল ক্রিকেট ম্যাচে এবং অনলাইনে বাজি ধরে প্রচুর অর্থ হারিয়েছে। এতে তাদের দেনাদাররা টাকা ফেরত চেয়ে বারবার চাপ দিচ্ছিলো।
এই চরম মানসিক চাপে পড়ে গত সোমবার রাতে প্রথমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে জোশ অ্যান্টনি। মৃত্যুর আগে সে একটি ভিডিও রেকর্ড করে, যেখানে অভিযোগ করে তার ভাই জোবি ও ভাইয়ের স্ত্রী শর্মিলা প্রতারণার মাধ্যমে তাদের বোনের নামে ঋণ নিয়েছিলো।
সেখানে সে দাবি করে বলে, “আমার বোনের স্বামী নেই। অথচ জোবি ও তার স্ত্রী বোনের নামে ঋণ তুলে প্রতারণা করেছে। আমার মৃত্যুর জন্য জোবি ও শর্মিলা দায়ী। তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।”
জোশের মৃত্যুর খবর পেয়ে পরদিন মঙ্গলবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে জোবি ও শর্মিলা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)