আইনজীবী হত্যা মামলা থেকে স্বস্তি পেলেন ইমরান খান
আল ইহসান ডেস্ক:
কোয়েটার সিনিয়র আইনজীবী আবদুল রাজ্জাক শার হত্যা মামলায় কিছুটা স্বস্তি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী ৯ই আগস্ট পর্যন্ত তাকে গ্রেপ্তারে পুলিশকে বিধিনিষেধ দিয়েছে সুপ্রিম কোর্ট। জুনে কোয়েটায় ওই আইনজীবীকে হত্যা করা হয়। এতে আসামীর তালিকায় যুক্ত করা হয় ইমরান খানকে। কিন্তু চার্জশিট থেকে তার নাম বাদ দিতে সুপ্রিম কোর্টে আবেদন করেন ইমরান খান। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
বেলুচিস্তান হাই কোর্টে নিজের বাসভবনে ফেরার পথে গত ৬ই জুন ওই আইনজীবীকে তিনটি মটরসাইকেলে করে দুর্বৃত্তরা ঘিরে ফেলে। গুলি করে পালিয়ে যায়। এতে মারা যান আইনজীবী রাজ্জাক। এ ঘটনায় এফআইআরে নাম নিবন্ধিত হয়েছে ইমরান খান ও অন্যদের। আইনজীবী রাজ্জাকের ছেলে সিরাজ আহমেদ এই মামলা করেন সন্ত্রাস বিরোধী আইন ও অন্যান্য ধারার অধীনে।
ওদিকে বর্তমান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আতাউল্লাহ তারার এ ঘটনায় সরাসরি দায়ী করেন ইমরান খানকে। বলেছে, ইমরান খানের বিরুদ্ধে মামলার কায়ক্রম পরিচালনা করছিলেন আইনজীবী রাজ্জাক। এ জন্য টার্গেট করে তাকে হত্যা করা হয়েছে। সংবিধানের ৬ অনুচ্ছেদের অধীনে এটা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। ৯ই আগস্টের মধ্যে ইমরানকে আদালতে উপস্থিত হতে নির্দেশ দেন তিন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ। এর মধ্যে আছেন বিচারক ইয়াহিয়া আফ্রিদি, মাজহার আলি আকবর নাকভি ও মুসাররাত হিলালি।
আগের শুনানির নির্দেশনা অনুযায়ী সময় শেষ হয়ে যাওয়ার আগেই পাকিস্তান তেহরিকে ইনসাফ প্রধান ইমরান খান আদালতে উপস্থিত হন। ওদিকে তদন্তের স্বার্থে ইমরান খানকে তদন্তকারীর সামনে উপস্থিত হতে আদালতকে নির্দেশ দেয়ার অনুরোধ করেন বেলুচিস্তানের এডভোকেট জেনারেল।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।