আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে রিট
নিজস্ব সংবাদদাতা:
বিডিআর বিদ্রোহে পিলখানায় নির্মম হত্যাকা-ের তদন্ত প্রতিবেদনে নাম আসায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে বরখাস্ত ও গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন।
রিটে স্বরাষ্ট্রসচিব ছাড়াও জনপ্রশাসনসচিব ও আইজিপি বাহারুল আলমকে বিবাদী করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী জুলফিকার আলী জুনু।
গত ৪ ডিসেম্বর আইজিপি বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। ওই দিন সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্রসচিব, জনপ্রশাসনসচিব ও আইনসচিবকে এই নোটিশ পাঠান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।