আইজিপির বিরুদ্ধে রিট আবেদন খারিজ
, ২৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০১ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের বিরুদ্ধে দায়ের করা রিট আবেদন খারিজ করেছে হাইকোর্ট। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিচারক মাহমুদুর রাজীর একক বেঞ্চ এ আদেশ দেয়।
এর আগে বিডিআর হত্যাকা-ের তদন্ত-সংক্রান্ত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসায় আইজিপি বাহারুল আলমকে বরখাস্ত ও গ্রেপ্তারের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। গত ১০ ডিসেম্বর এ আবেদন দায়ের করা হয়।
রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু। তিনি জানান, বিডিআর হত্যাকা-ের সময় বাহারুল আলম তৎকালীন স্পেশাল ব্রাঞ্চে দায়িত্বে ছিলেন। জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে তার নাম উঠে আসে।
রিট আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও আইজিপি বাহারুল আলমকে বিবাদী করা হয়। আবেদনে বলা হয়, স্পর্শকাতর একটি ঘটনার তদন্ত প্রতিবেদনে নাম আসার পরও সংশ্লিষ্ট কর্মকর্তাকে পদে বহাল রাখলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তাকে বরখাস্তের পাশাপাশি আইনের আওতায় এনে গ্রেপ্তারের নির্দেশ চাওয়া হয়।
এর আগে গত ৪ ডিসেম্বর একই দাবিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিব বরাবর আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের তিন আইনজীবীÍআব্দুস সামাদ, শাহিন হোসেন ও আতিকুর রহমান।
জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে আইজিপি বাহারুল আলমসহ পাঁচজন পুলিশ কর্মকর্তার নাম উঠে আসার পর পুলিশ প্রশাসনের ভেতরে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। তাছাড়া বিএনপির সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু বিডিআর হত্যাকা-ে জড়িত অভিযোগে গ্রেপ্তারের পর কারাগারে মারা যান। তার মৃত্যুর জন্য দায়ী বাহারুল আলম- এমন দাবি করে তৎকালীন এসবিপ্রধানের বিচার দাবি করে আসছে পিন্টুর পরিবার ও সহকর্মীরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)