বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান
নিজস্ব সংবাদদাতা:
বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর ২০ জন মাস্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নৌবাহিনীর এ অনারারী কমিশন ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।