অ্যালুমিনিয়াম ফয়েলের ৮টি ব্যতিক্রমী ব্যবহার
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৩ ছানী, ১৩৯১ শামসী সন , ০৩ জুলাই, ২০২৩ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
অনেকেই রান্নার বিভিন্ন কাজে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করে থাকি। বিশেষ করে ওভেনে বেকিং-এর কাজে অ্যালুমিনিয়াম ফয়েল বেশি ব্যবহার হয়ে থাকে। বাসায় আলুমিনিয়ামের ফয়েল থাকলে শুধু রান্নার কাজে নয় আরও অনেক কিছুতে ব্যবহার করতে পারবেন।
১) কলা কালচে হওয়া থেকে রক্ষা করতে :
কলা কিনে আনতে না আনতেই পেকে কালো হয়ে যায়। এক কাজ করুন কলার বোটাসহ কলার উপরের দিকের খানিকটা অংশ অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পেঁচিয়ে রাখুন। কলা পেকে কালচে হবে না একেবারেই।
২) ধাতব জিনিসের জং ছাড়াতে :
অ্যালুমিনিয়ামের ফয়েল কেটে নিয়ে পানিতে ডুবান। এরপর তা দিয়ে জং ধরা জিনিসের উপর ঘষতে থাকুন। দেখবেন জং গায়েব হয়ে যাচ্ছে।
৩) খোলা প্যাকেটের মুখ ভালো করে বন্ধ করতে :
চিপস খাওয়া শেষ কিন্তু খালি হয়নি প্যাকেট। এইভাবে রেখে দিয়ে মচমচে অংশ নষ্ট হয়ে যাবে। এছাড়াও অনেক সময় প্যাকেট খোলার পর তা কিভাবে ভালো করে বন্ধ রাখা যায় তা নিয়ে চিন্তায় পড়ে যান অনেকেই। একটুকরো অ্যালুমিনিয়াম ফয়েল নিন। দুভাঁজ করে মাঝে প্যাকেটের মুখ রাখুন এবং গরম ইস্ত্রি দিয়ে ঘষে দিন। ব্যস, প্যাকেটের মুখ বন্ধ।
৪) স্ট্রেইটনার দিতেচুল কার্ল করতে :
বাসায় হেয়ার কার্লার নেই তো কি হয়েছে, স্ট্রেইটনার ও অ্যালুমিনিয়াম ফয়েল থাকলেই যথেষ্ট। সুন্দর করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে চুল কার্ল করে পেঁচিয়ে স্ট্রেইটনার দিয়ে হিট দিন। ব্যস, চুল কার্ল হয়ে যাবে।
৫) কেঁচি ধারালো করতে :
বাসায় রাখা কেঁচির ধার নষ্ট হয়ে গিয়েছে? একেবারেই চিন্তা করবেন না। কেঁচি দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল কাটুন বেশ কয়েকবার। কেঁচি ধারালো হয়ে যাবে।
৬) ব্যাটারির পাওয়ার বাড়াতে :
রিমোট কাজ করছে না? ব্যাটারি শেষ, বাসায় বাড়তি ব্যাটারি নেই? চিন্তা করবেন না একেবারেই। ছোটো করে অ্যালুমিনিয়ামের ফয়েল কেটে নিয়ে ব্যাটারির (+) সাইডে লাগিয়ে দিন। দেখবেন দারুণ কাজ করছে রিমোট।
৭) কাপড় ইস্ত্রিতে সময় বাঁচাতে :
কাপড় একপাশ ইস্ত্রি করার পর ওপর পাশ উল্টে আবার ইস্ত্রি করতে হয়। সময় বাঁচাতে চান? তাহলে প্রথমে অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে নিয়ে তার উপর কাপড় ইস্ত্রি করুন। ইস্ত্রির তাপে অ্যালুমিনিয়াম ফয়েল গরম হয়ে কাপড়ে দুপাশ একসাথে ইস্ত্রি হয়ে যাবে।
৮) রঙ লাগা থেকে রক্ষা পেতে :
দরোজা পছন্দ মতো রঙ করতে চান কিন্তু দরোজার হাতল বাঁচাবেন কিভাবে ভাবছেন? একটুকরো অ্যালুমিনিয়ামের ফয়েল দিতেহাতল পেঁচিয়ে রাখুন। ব্যস, সমস্যার সমাধান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












