অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, টাকা-স্বর্ণ লুট
সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরার কালীগঞ্জে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বারান্দার গ্রিলের তালা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৯ ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলে দাবি করা হয়েছে।
গত জুমুয়াবার (৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমুয়াবার রাতে গ্রিলের শব্দ পেয়ে বাড়ির মালিক মধুসুধন কর্মকার ঘরের দরজা খোলেন। এ সময় বারান্দার গ্রিলের তালা ভেঙে ৫-৬ জন মুখোশধারী ডাকাত ঘরের ভেতরে প্রবেশ করেন। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৯ ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা লুট করে নিয়ে যান তারা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।