অস্ট্রেলিয়ার সিডনিতে নজিরবিহীন মিছিল, ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ জনস্রোত
ইসরায়েলি হামলার বিরুদ্ধে গাজাবাসীর পাশে দাঁড়াতে অস্ট্রেলিয়ার সিডনি শহরে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী জনসমাবেশ।
গত রোববার (৩ আগস্ট) মুষলধারে বৃষ্টির মাঝেও হাজারো মানুষ ‘সিডনি হারবার ব্রিজ’ অতিক্রম করে গাজায় যুদ্ধবিরতি ও ত্রাণ পৌঁছানোর দাবিতে অংশ নেয় ‘মার্চ ফর হিউম্যানিটি’ শীর্ষক এই আয়োজনে।
বিক্ষোভে অংশগ্রহণকারীদের হাতে ছিলো ফিলিস্তিনের পতাকা, বিভিন্ন সেøাগানসংবলিত প্ল্যাকার্ড ও কিছু মানুষের হাতে প্রতীকী খালি হাঁড়ি-পাতিল-যা গাজার দুর্দশাকে তুলে ধরে।
নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ প্রথমে নিরাপত্তা ও জনদুর্ভোগের কারণ দেখিয়ে এই সমাবেশ আটকে দিতে চাইলেও আদালতের আদেশে তা বাস্তবায়ন হয়নি। রাজ্যের সুপ্রিম কোর্ট গত শনিবার অনুমতি দেয়, মিছিলটি নির্ধারিত পথেই চলবে।
এ উপলক্ষে পুলিশের ব্যাপক উপস্থিতি ছিলো এবং বিক্ষোভকারীদের প্রতি শান্তিপূর্ণ থাকার আহ্বান জানানো হয়।
একই সময়ে মেলবোর্ন শহরেও সমমনা মানুষের অংশগ্রহণে পৃথক বিক্ষোভ হয়েছে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।